July 1, 2026
249de72f91fa73ab790cdd62fe8888a71781691024026233_original.jpg
Spread the love


কলকাতা : E20 পেট্রোল নিয়ে প্রতিদিন কিছুনা কিছু তথ্য ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। বিতর্ক একেবারে চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যে ইথানল মিশ্রিত পেট্রোল তাদের গাড়ির ক্ষতি করছে এবং ফুয়েল ট্যাঙ্কে জল জমে গুরুতর সমস্যা তৈরি করছে। আবার একটি পোস্টে বলা হয়েছে, E20 পেট্রোল ব্যবহারের ফলে গাড়ির ফুয়েল ট্যাঙ্ক এবং পাইপে কালো কালো ছত্রাক, ময়লা বা শ্যাওলার মতো পদার্থ জমতে শুরু করেছে। এই ধোঁয়াশার মাঝে পেট্রোল পাম্প গুলো একটি সতর্কতা মূলক পোস্ট শেয়ার করেছে। যেখানে বলা হয়েছে ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে সমস্যা হলে তার দায় নিজেদের, পাম্প কতৃপক্ষের নয়। আর এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই এবার প্রশ্ন করছেন তাহলে কী সত্যি ইথানল গাড়ির জন্য ভয়ঙ্কর? তবে চলুন এই ভাইরাল পোস্টের সত্যতা যাচাই করে নেওয়া যাক। 

কী বলা হয়েছে পোস্টে ?

এই ভাইরাল পোস্টারটিতে নিতিন গডকড়ীর একটি ছবি রয়েছে এবং এতে বলা হয়েছে যে, সারা দেশের পেট্রোল পাম্পগুলো এখন পেট্রোলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মেশাচ্ছে। ইথানল জলে দ্রবণীয়, এবং তেলের ট্যাঙ্কে জল ও আর্দ্রতা জমে গেলে এটি ইঞ্জিনের সমস্যা সৃষ্টি করতে পারে। এই সমস্যা এড়াতে, ট্যাঙ্ক পরিষ্কার করার এবং আপনার গাড়ি ধোয়ার সময় সতর্ক থাকুন। অন্যথায়, আমরা দায়ী থাকব না। পোস্টারটিতে আরও বলা হয়েছে যে, এই ইথানল-মিশ্রিত পেট্রোলের কারণে গাড়ি চালানোর সময় ঝাঁকুনির মত কিছু সমস্যা হতে পারে।  

আরও পড়ুন – E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?

এক্স-হ্যান্ডেলের একটি পোস্টও ভাইরাল হচ্ছে, যেখানে লেখা হয়েছে, ‘মালের দায়িত্ব আরোহীর’। ইথানল নিয়ে প্রতিদিনের অভিযোগে অতিষ্ঠ হয়ে অবশেষে নিতিন গডকড়ী জি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। এখন সমস্ত পেট্রোল পাম্পে ই-২০ মিশ্রিত পেট্রোল ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখন বলুন, সরকার জানে যে ইথানল যানবাহনের ক্ষতি করছে, তবুও এটি জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। জনগণের প্রতি সরকারের কি কোনো দায়বদ্ধতা নেই?

আসল সত্যিটা কী? কী জানাচ্ছে পিআইবি ফ্যাক্ট চেকে ?

পিআইবি ফ্যাক্ট চেকে তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে ভাইরাল পোস্ট নিয়ে আসল সত্যিটা প্রকাশ্যে এনেছে।  পিআইবি জানিয়েছে যে, পেট্রোল আউটলেটগুলিতে এই ধরনের কোনও বিলবোর্ড লাগানো হয়নি। খবরটি এবং পোস্টারটি সম্পূর্ণ মিথ্যা। পিআইবি তাদের পোস্টে আরও উল্লেখ করেছে যে, ইথানল-মিশ্রিত পেট্রোল বিআইএস (BIS)-এর গুণগত মান পূরণ করে। এবং ইথানল ও পেট্রোল সম্পূর্ণরূপে দ্রবণীয়, জ্বালানি আলাদা হয়ে যায় না বা কোনো স্তর তৈরি করে না। 

পিআইবি-র মতে, এই আধুনিক যানবাহনগুলিতে এমন বৈশিষ্ট্য ও সুরক্ষা ব্যবস্থা রয়েছে যা জ্বালানি ট্যাঙ্কে জল প্রবেশ করতে বাধা দেয়। এছাড়া E20 পেট্রোল চালু হওয়ার পর থেকে ইথানল মিশ্রণের কারণে ইঞ্জিন বিকল হওয়া বা যানবাহন বিকল হওয়ার কোনও ঘটনা ঘটেনি। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks