July 7, 2026
9ff77b009b481280e379e1a26d4ffb951783423468053394_original.jpg
Spread the love


Mobile Recharge Price Hike: ফের পকেটে পড়তে চলেছে টান ! আবারও খরচ বা়ড়তে পারে মোবাইল রিচার্জের (Mobile Recharge Plan)। সেই ক্ষেত্রে কোন প্ল্যানের দাম কত হতে পারে, নীচে দেওয়া রইল সম্ভাব্য ট্য়ারিফ (Mobile Tariff) তালিকা।  

কত শতাংশ বাড়তে পারে দাম
জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এবার মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি সংক্রান্ত রিপোর্ট আসতে শুরু করেছে প্রকাশ্যে। ‘সেন্ট্রাম ইনস্টিটিউশনাল রিসার্চ’-এর সাম্প্রতিক রিপোর্ট বলছে, শীঘ্রই আরও দাম বাড়বে মোবাইল রিচার্জের। আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যেই দাম বৃদ্ধি হতে পারে। সব মিলিয়ে ১২-১৫ শতাংশ ট্যারিফ বৃদ্ধি হতে জিও, এয়ারটেল, ভি-র রিচার্জের দাম। 

কতটা দাম বৃদ্ধি হতে পারে প্ল্যানগুলির
টেলিকম বাজারে খবর, ভারতের টেলিকম সংস্থাগুলি মোবাইল রিচার্জের দাম ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করলে অনেকটাই বেড়ে যাবে ট্য়ারিফ। সেই ক্ষেত্রে কতটা বৃদ্ধি পাবে এই প্ল্যানগুলির দাম, নীচে রইল সম্ভাব্য হিসেব..

১৯৯ টাকার জেনারেল প্ল্যান : এই প্ল্যান বেশিরবাগ ক্রেতা নিয়ে থাকেন। যা বেড়ে ২২৯ টাকা হতে পারে।

২৯৯ টাকার ডেটা প্ল্যান : ৩০০ টাকার মধ্যে থাকা এই প্ল্যান এক লাফে ৩৪৪ থেকে ৩৫৯ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে।

৯৯৯ টাকার দীর্ঘমেয়াদি প্ল্যান : হাজার টাকার মধ্যে থাকা এই প্ল্যানের দাম একলাফে বেড়ে হতে পারে প্রায় ১,১৪৯ টাকা।

মূলত, যত খুশি কল, ১.৫-২ জিবি ডেটা ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা রয়েছে এমন প্ল্যানের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে।

কিন্তু কেন হঠাৎ এই রিচার্জের দামে বৃদ্ধির উদ্যোগ
টেলিকম বাজারের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা বলছেন, টেলিকম সংস্থাগুলির এই আকস্মিক মূল্যবৃদ্ধির পিছনে মূলত তিনটি প্রধান কারণ ঘুরপাক খাচ্ছে।

১   ৫জিতে (5G) বিপুল বিনিয়োগ : মার্কেট এক্সপার্টরা বলছেন, এই দাম বৃদ্ধির পিছনে অন্যতম কারণ, দেশের বড় টেলিকম কোম্পানিগুলির ৫জি প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ। ৪জি পরিষেবা থাকার কারণে এখনও অনেক গ্রাহক ৫জি নেটওয়ার্কে ট্রান্সফার হননি। যা অনেকটাই হতাশার কারণ এই বেসরকারি কোম্পানিগুলির। ৫জির বিনিয়োগের টাকা তুলতে, এখন গ্রাহকদের মোবাইল ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে কোম্পানিগুলি। 

২ ARPU বাড়ানোর লক্ষ্য : বাজার বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহক পিছু গড় আয় বাড়াতে চাইছে টেলিকম কোম্পানিগুলি। বিগত কয়েক ত্রৈমাসিকে এই আয় সেভাবে বাড়েনি টেলিকম কোম্পানিগুলির। এই থমকে থাকা আয় বাড়াতেই ট্যারিফ কস্ট বাড়াতে চাইছে কোম্পানিগুলি।  

৩ দুই কোম্পানির রমরমা বাজার : রাষ্টায়ত্ত কোম্পানির তুলনায় বেসরকারি টেলিকম সংস্থাগুলির বাজারে রমরমা। এরমধ্যে অন্যতম নাম জিও ও এয়ারটেল। তাই দুই কোম্পানির আধিপত্যের কারণে রিচার্জের দাম বৃদ্ধি হলে সাধারণের কিছু করার থাকবে না। কারণে এই দুইয়ের সঙ্গে প্রতিযোগিতা দেওয়ার মতো বাজারে এখন কোনও কোম্পানি নেই। 

সমস্যা হবে না জিও-এয়ারটেলের ?
বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৩-৪ মাসের মধ্যে জিও ও এয়ারটেলের রিচার্জের দাম বাড়লেও গ্রাহক সংখ্যা কমার আশঙ্কা কম। রিপোর্ট বলছে, প্রতি কোয়ার্টারে (ত্রৈমাসিক) জিও প্রায় ৭০ লক্ষ ও এয়ারটেল প্রায় ৫০ লক্ষ নতুন গ্রাহক নিজেদের ঝুলিতে টানতে সক্ষম হবে। এই পরিস্থিতি সৃষ্টি হলে নতুন করে ভোডাফোন আইডিয়া (Vi) এই সময়ে তাদের ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে জোর দেবে।

আরও পড়ুন : BSNL আনল বিশেষ ‘যাত্রা সিম’, ১৫ দিনের ভ্যালিডিটিতে দারুণ অফার, কী কী পাবেন ?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks