July 12, 2026
f8a576de56bdf753dbcc438a4a60016117838371170581373_original.jpg
Spread the love


অকল্যান্ড, নিউজিল্যান্ড: নিউজিল্যান্ড সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেন তিনি। আর সেখানেই তুললেন ৩০ বছর আগের ঘটনা। অকল্যান্ডে আয়োজিত এক কমিউনিটি অনুষ্ঠানে তিনি প্রায় ২৫-৩০ বছর আগে ব্যক্তিগত সফরে নিউজিল্যান্ডে আসার স্মৃতি ভাগ করে নেন। সেই সময় তিনি কোনও সরকারি পদে ছিলেন না, জনজীবনেও পরিচিত মুখ ছিলেন না। কিন্তু ওই সফরে এক নিউজিল্যান্ডবাসীর দেওয়া একটি উপহার আজও তিনি যত্ন করে সংরক্ষণ করে রেখেছেন বলে জানান।

আরও পড়ুন: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ

ভাষণের মাঝেই গলায় থাকা একটি মাফলার খুলে দর্শকদের দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রায় তিন দশক আগে নিউজিল্যান্ডের এক ব্যক্তি সেটি তাঁকে উপহার দিয়েছিলেন। সেই সময় তিনি একটি মাফলার, একটি টুপি এবং এক জোড়া গ্লাভস উপহার পেয়েছিলেন। দেশে ফিরে সেগুলি যত্ন করে রেখে দেন এবং বহুবার ব্যবহারও করেছেন। মোদির কথায়, “এই মাফলার যেমন আজও যত্ন করে রেখেছি, ঠিক তেমনই আপনাদের ভালোবাসাও সযত্নে আগলে রেখেছি।” তাঁর এই মন্তব্যে ওই অনুষ্ঠানে উপস্থিত ভারতীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

মঞ্চে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের উপস্থিতিতে মোদি প্রবাসী ভারতীয়দের ভারত-নিউজিল্যান্ড সম্পর্কের অন্যতম প্রধান শক্তি বলে উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার প্রকৃত কারিগর প্রবাসী ভারতীয়রাই। অকল্যান্ড, ওয়েলিংটন, ক্রাইস্টচার্চ এবং কুইন্সটাউনে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের তিনি “স্বর্ণযুগের নাবিক” বলেও অভিহিত করেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ভারতের অর্থনৈতিক অগ্রগতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতি, অন্যতম বৃহৎ টিকা প্রস্তুতকারক, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশ এবং দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক।

আরও পড়ুন: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, ‘ঋতব্রত শিবিরে’ অনুব্রত যোগ দেওয়ায় ‘হ্যাপি’ কল্যাণ

উল্লেখ্য, গত চার দশকেরও বেশি সময় পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নিউজিল্যান্ড সফর করছেন নরেন্দ্র মোদি। এই সফরে দুই দেশ কৌশলগত অংশীদারিত্বে সম্মত হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks