কার্ডিফ: টি-টোয়েন্টি সিরিজে হারের পর ওয়ান ডে ফর্ম্য়াটে দারুণ প্রত্যাবর্তন করেছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ওয়ান ডে ম্য়াচে এজবাস্টনে জয় ছিনিয়ে নিয়েছিল তারা। তিন ম্য়াচের সিরিজে এই মুহূর্তে শুভমন গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়েও রয়েছে। আজ সিরিজের দ্বিতীয় ম্য়াচ। জিতলেই সিরিজ ঝুলিতে পুরে নেওয়ার সুযোগ থাকবে। অন্য়দিকে, ইংল্য়ান্ড চাইবে সিরিজে সমতা ফেরাতে। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক এই সিরিজ়ের প্রথম ম্যাচের ব্রডকাস্টিং, অর্থাৎ কোথায়, কখন, কীভাবে খেলা দেখবেন, তার না না খুঁটিনাটি।
কোথায় হবে ভারত বনাম ইংল্যান্ডের দ্বৈরথ?
আজ ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচটি হবে কার্ডিফের সোফিয়া গার্ডেন্স স্টেডিয়ামে।
কখন শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের লড়াই?
১৬ জুলাই, বৃহস্পতিবার, এই ম্য়াচটি শুরু হবে বিকেল ৫.৩০ থেকে, তার ৩০ মিনিট আগে হবে টস
কোথায় দেখবেন ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ?
ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচটি দেখা যাবে স্টার স্পোর্টসে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ভারত বনাম ইংল্যান্ডের এই ম্য়াচটি হটস্টারে দেখতে পাওয়া যাবে।
ক্রমতালিকায় শীর্ষে যাওয়ার হাতছানি গিলের
প্রথম ওয়ান ডে-তে ম্য়াচ জেতানো পারফর্ম করে ক্রমতালিকায় শীর্ষে ওঠার হাতছানি এবার শুভমন গিলের সামনে। এজবাস্টন ম্য়াচের শেষে ১২ রেটিং পয়েন্ট বেড়েছে শুভমনের। তালিকায় সবার ওপরে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল। তাঁর থেকে মাত্র ১১ রেটিং পয়েন্ট পেছনে রয়েছেন শুভমন। চলতি সিরিজে আরও দুটো ম্য়াচ খেলবে ভারত। যার দ্বিতীয় ম্য়াচটি আজই। এই ম্য়াচেও একটা বড় ইনিংস গিলকে ক্রমতালিকায় শীর্ষে তুলে নিয়ে যেতে পারে। উল্লেখ্য, বুমরা, রোহিত, বিরাটের মতই ওয়ান ডে ফর্ম্য়াটে ফিরেছেন গিল। আর ফিরেই প্রথম ম্য়াচে অধিনায়কাচিত ইনিংস খেল দলকে জয় এনে দিতে সাহায্য় করেছেন। ৭৫ বলে ৮০ রানের ইনিংসে গিল হাঁকিয়েছিলেন ১১টি বাউন্ডারি ও একটি ছক্কা।
প্রথম ওয়ান ডে ম্য়াচে ভারতীয় দলের ২ অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা রান পাননি। আজ কি পাবেন?
