July 17, 2026
9b62f445d2031e285f35ff5a992cc6e51784301021357507_original.jpg
Spread the love


লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) প্রথম ম্যাচে দুরন্ত জয়ের পরেই দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পরে ভারতীয় ব্যাটিং। ৫৫ রানে সাত উইকেট হারিয়ে ২৩৩ রানে অল আউট হয়ে যাওয়ার পর কার্ডিফে জো রুটে ব্যাটে ভর করে দুরন্ত জয় পায় ইংল্যান্ড। সপ্তাহান্তে লর্ডসেই তাই সিরিজ়ের ভাগ্য নির্ধারিত হবে। সেই সিরিজ় নির্ণায়ক ম্যাচের আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ। সিরিজ় থেকেই ছিটকে গেলেন দলের তারকা ক্রিকেটার।

কার্ডিফে ভারতের হয়ে ব্যাট করতে নেমে প্রথম রান নিতে গিয়েই চোটের কবলে পড়েন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। মাঠেই তাঁর চিকিৎসা চলে এবং তিনি খানিকটা সময় ব্যাটিংও করেন। তবে তখন দেখেই মনে হচ্ছিল যে সুন্দরের চোট খুব একটা সুবিধাজনক নয়। পরবর্তীতে ম্যাচশেষে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও জানান সুন্দরের চোট গুরুতর বলে মনে হচ্ছে। তাঁকে বলতে শোনা যায়, ‘মিড অফ বল ঠেলে দিয়ে দৌড়তে গিয়ে ওয়াশিংটন চোট পান। ওর পেশিতে চোট লেগেছে বলেই মনে হচ্ছে এবং সেটা খুব একটা ভাল নয়। তারপরের বলেই ও আউট হয়ে যায়।’

এবার সকলের আশঙ্কাই সত্যি হল। সিরিজ় থেকে ছিটকে গেলেন ভারতের তারকা অলরাউন্ডার। সুন্দরের চোট সারতে ঠিক কতটা কী সময় লাগবে, সেই বিষয়টা নিশ্চিত করেই ভারতীয় দলের তরফে তাঁর চিকিৎসা কীভাবে হবে, সেটা নির্ধারিত করা হবে। ব্যাট হাতে ওয়াশিংটন প্রথম ওয়ান ডেতে অক্ষর পটেলের সঙ্গে মিলে ভারতীয় দলের জয় সুনিশ্চিত করেন। অর্ধশতরান হাঁকান। পাশাপাশি তাঁর অফস্পিনটাও দলকে ভারসাম্য প্রদান করে। তাই ওয়াশিংটনের ছিটকে যাওয়াটা নিঃসন্দেহেই ভারতীয় দলের চিন্তা বাড়াচ্ছে।  

আরও পড়ুন:- কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড 

প্রসঙ্গত উল্লেখ্য, রিপোর্ট যদি ঠিক হয়, তাহলে এই লর্ডস ম্যাচটি কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্যই ভীষণ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। যা খবর তাতে রোহিত শর্মার (Rohit Sharma) আন্তর্জাতিক কেরিয়ার শেষ হতে চলেছে। লর্ডসে ভারত বনাম ইংল্য়ান্ডের শেষ ওয়ান ডে ম্যাচই জাতীয় দলের জার্সি গায়ে রোহিতের শেষ ম্য়াচ হতে চলেছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে।

চলতি ইংল্যান্ড সিরিজ়ে রোহিত শর্মাকে একেবারেই ফর্মে দেখায়নি। প্রথম ওয়ান ডেতে ২১ বলে ১১ রান করার পর দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচেও ৪৭ বলে মাত্র ২৬ রান করেন। এরপরেই শোনা যাচ্ছে রোহিতের কেরিয়ারে যবনিকা পতন ঘটতে চলেছে। রিপোর্ট অনুযায়ী ‘হিটম্যান’-কে আর দলে চাইছে না ভারতীয় দলের নির্বাচকরা। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচশেষেই ৩৯ বছর বয়সি ভারতীয় মহাতারকার ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ হতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks