July 22, 2026
9e7e520c24d86be4be6e8c99a2a2abd61784730196386394_original.jpg
Spread the love


 

Rani Lakshmibai Scooty Yojana : উচ্চশিক্ষায় কলেজছুট ছাত্রীদের সংখ্যা কমাতে বড় উদ্য়োগ নিল সরকার। এবার থেকে ছাত্রীরা পাবেন বিনামূল্যে স্কুটি (Free Scooty For Girls)। তবে সবাই পাবে না এই সুবিধা। কেবল মেধাবী ছাত্রীদের জন্য়ই রানি লক্ষ্মীবাই স্কুটি যোজনার (Rani Lakshmibai Scooty Yojana)  ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। জেনে নিন, এর বিস্তারিত বিবরণ। 

যোগী করেছেন বড় ঘোষণা
দীর্ঘদিন ধরেই এই স্কিম ছিল চর্চায়। অনেকেই বলছিলেন, এই স্কিম আনতে অনেকটাই খরচ বাড়বে যোগী সরকারের। যদিও ছাত্রীদের কলেজ ড্রপআউট কমাতে নিজের সিদ্ধান্তে অটল থাকলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি রানি লক্ষ্মীবাই স্কুটি যোজনায় অনুমতি দিয়েছেন তিনি। এবার থেকে ইউপির মেধাবী কলেজ ছাত্রীরা পাবে এই সুবিধা। তবে এই ক্ষেত্রেও নির্দিষ্ট গাইডলাইন মেনে করতে হবে কাজ।

কোন কোন ছাত্রীরা ফ্রিতে স্কুটি পাবেন
এই বিষয়ে উত্তরপ্রদেশের শিক্ষামন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায় জানিয়েছেন, মেধাবী ছাত্রীদের উৎসাহিত করতেই এই ফ্রি স্কুটি দেওয়ার ঘোষণা করা হয়েছে। যে ছাত্রীরা স্নাতক স্তরে ভাল রেজাল্ট করবেন , তাদের মধ্যে প্রথমের ৫ শতাংশকে এই বিনামূল্য়ে স্কুটি দেওয়া হবে। তবে স্কুটি দিয়েই থামবে না সরকার। এর সঙ্গে ৪ লিটার পেট্রোল, ইনস্যুরেন্স ও স্কুটির হেলমেটও দেওয়া হবে ছাত্রীদের। 

কেন উত্তরপ্রদেশের সরকার নিচ্ছে এই উদ্য়োগ
যোগী সরকারে তরফে বলা হয়েছে, প্রত্যন্ত গ্রামের মেয়েদের যাতে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে সমস্যা না হয়, তাই এই উদ্যোগ নিয়েছে ইউপি সরকার। এই স্কিম এলে ছাত্রীর উচ্চাশিক্ষায় আরও বেশি করে অংশগ্রহণ করবেন। কলেজছুট ছাত্রীদের সংখ্যা কমে যাবে। আরও বেশি করে মেয়েরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনা করতে পারবে। 

আরও পড়ুন : রাস্তার দুর্ঘটনায় আহতরা পাবেন ১.৫ লাখের ক্যাশলেস ট্রিটমেন্ট, সরকারের রয়েছে পিএম রাহাত স্কিম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks