মুম্বই: কে এল রাহুল(KL Rahul) ও বিরাট কোহলিকে(Virat Kohli) নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ওয়াসিম জাফর(Wasim Jaffer)। সম্প্রতি দূরদর্শনের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ক্রিকেট শো’-তে এসেছিলেন জাফর। সেখানেই কে এল রাহুলের বিরাটের সমকক্ষ বলে মন্তব্য করেন প্রাক্তন ভারতীয় ওপেনার। আইপিএলে পঞ্জাব কিংসের কোচ হিসেবে দায়িত্ব সামলেছিলেন জাফর। আর রাহুলও পঞ্জাবের জার্সিতে আইপিএলে খেলেছেন। খুব কাছ থেকে দেখেছেন ডানহাতি কর্ণাটকী ব্যাটারকে। সেই অভিজ্ঞতা থেকেই জাফর জানিয়েছেন, রাহুলের প্রতিভা ও কারিগরি দক্ষতা কোনও অংশেই বিরাটের থেকে কম নয়।
আলোচনার ফাঁকে জাফর বলেন, ‘প্রতিভা ও গুণমানের দিক থেকে বিচার করতে আমি সত্যি বিশ্বাস করি যে কে এল রাহুলের প্রতিভা ও টেকনিক বিরাট কোহলির থেকে কোনও অংশে কম নয়। তবে বিরাট রাহুলের থেকে অনেক এগিয়ে গিয়েছে একটা বিষয়েই। তা হল মানসিকতা। কোহলির উচ্চ মানসিকতাই ওর আর রাহুলের মধ্য়ে তফাৎ গড়ে দিয়েছে।’
বর্তমান সময়ের ভারতীয় ব্যাটিং লাইন আপে কে এল রাহুলকে ভারতের সবচেয়ে দৃষ্টিনন্দন ও কৌশলগতভাবে নিখুঁত ব্যাটারদের একজন বলে গণ্য করা হয়। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামবে ভারত। এই সিরিজেও ভারতীয় দলের সঙ্গেই আছে বৈভব। প্রস্তুতির ফাঁকেই সে জানাল, ‘গত চার মাসে বেশ কিছু উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের। তবে এটা ক্রিকেটেরই অংশ, এমনটা ঘটতেই থাকবে। আমার মূল লক্ষ্য হল সঠিক প্রক্রিয়া অনুসরণ করা ও দলের জন্য নিজের ১০০ ভাগ উজাড় করে দেওয়া।’
আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা ভাল না হলেও, হতাশ হতে চাইছে না বৈভব। পরিবার, কোচ, সাপোর্ট স্টাফরা যেভাবে তাকে সাপোর্ট করছে প্রত্যেক মুহূর্তে সেখান থেকেই মানসিক শক্তি পেতে চাইছে বৈভব। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলা বৈভব বলছে, ‘আমি নিজের মনোবল শক্ত রাখার চেষ্টা করি সবসময়। এখানে জিম্বাবোয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা আমাদের কাছে চ্যালেঞ্জ। আমি ব্যক্তিগতভাবে দলের থেকে বিশাল সমর্থন পাচ্ছি। যখন যেভাবে কোচ বলছেন, সেভাবেই অনুশীলন করছি। আমাকে সবরকমভাবে সাহায্য় করা হচ্ছে।’
