
ভারত্তোলোকে রুপো জিতেছেন ভারতের ঋষিকান্ত সিংহ। তিনি নিজে একজন ভারতীয় সেনাবাহিনীর সদস্য।

সেনাবাহিনীর আর্মি স্পোর্টস ইনস্টিটিউট পুণে থেকে তাঁর প্রশিক্ষণ সম্পন্ন করেছিলেন ঋষিকান্ত। সেনাবাহিনী ও দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি কমনওয়েলথ গেমসে।

পুরুষদের ৬০ কেজি বিভাগে ভারত্তোলোনে রুপো জিতেছিলেন ঋষিকান্ত সিংহ। মোট ২৬৪ কেজি ওজন তুলে নেন তিনি।

স্ন্যাচ রাউন্ডে ১২১ কেজি ওজন তুলে ঋষিকান্ত কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড গড়েন।

এর আগে ২০২৫ কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়েছিলেন ঋষিকান্ত। সেবার মোট ২৭১ কেজি ওজন তুলেছিলেন।

১৯৯৮ সালে মণিপুরে জন্ম হওয়া ঋষিকান্ত সিংহ পুরুষদের ৬০ কেজি বিভাগে বর্তমানে দেশের ১ নম্বর ভারোত্তোলক।

উল্লেখ্য, স্ন্যাচে গড়লেও ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে সোনা হাতছাড়া হয় তরুণ ভারত্তোলকের। প্রথম প্রচেষ্টায় ১৪৩ কেজি সফলভাবে তুললেও শেষ চেষ্টায় ১৫১ কেজি তুলতে ব্যর্থ হন ঋষিকান্ত।

ঋষিকান্ত সিংহ বুলজেরিয়ায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোচেদের তত্ত্বাবধানে অনুশীলন সারেন।
Published at : 26 Jul 2026 09:56 PM (IST)