August 2, 2026
8b79cba37ddac4b27b3c9b7bd9c77b371785644637991394_original.jpg
Spread the love


Explosion In Moscow : মাত্র কয়েক সেকেন্ডেই ঘটে গেল ঘটনা। সুরক্ষাকর্মী মহিলাকে আটকাতেই নিমেষে ধ্বংস হয়ে গেল রেস্তোরাঁর চারপাশ। ছিন্নভিন্ন হয়ে গেল দেহগুলি। ইতিমধ্যেই এই ঘটনায় ২১ জনের বেশি আহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৩ জন।

অনুষ্ঠান চলাকালীন কেঁপে উঠল চারপাশ
শনিবারের সন্ধ্যেবেলাটা শুরু হয়েছিল ভালই। মস্কোয় প্রাইভেট ইভেন্ট চলছিল অভিজাত রেস্তোরাঁর ভিতর। হঠাৎ সেখানে এসে পড়ে একজন মহিলা। দরজার সামনে তাকে দেখে সন্দেহ হয় পুলিশের। নজর পড়ে একটা বাক্সের ওপর। ওই বাক্স নিয়ে প্রশ্ন করতেই হয় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই সুরক্ষাকর্মী ছাড়াও ওই মহিলা। ১ অগাস্ট সন্ধ্য়েবলার এই ঘটনা চমকে দিয়েছে রাশিয়াকে। ইউক্রেনের সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধের মাঝেই এই ঘটনায় দেশের রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

এখনও পর্যন্ত কী খবর জানা যাচ্ছে
রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া নভোস্কিকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, অজ্ঞাত পরিচয় মহিলা মস্কোর বালঝি রজিল রেস্তোরাঁয় ঢোকার চেষ্টা করলেই আটকায় সুরক্ষাকর্মী। তাদের সন্দেহ হয় মহিলার একটি বক্সকে ঘিরে। পরে ন্যাশনাল অ্যান্টি টেররিজম কমিটি জানিয়েছে, ওই মহিলার কাছে ইমপ্রোভাইড এক্সপ্লোজিভ ডিভাইস বা আইইডি ছিল। সেখান থেকেই বিস্ফোরণ হয়েছে। যাতে অনেক মানুষ হতাহত হয়েছেন।

প্রথমে শোনা গিয়েছিল গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণ
প্রাথমিকভাবে রাশিয়ার মিডিয়া জানিয়েছিল, গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে অবশ্য ন্যাশনাল অ্যান্টি টেররিজম কমিটি জানায়, আইইডি থেকেই এই ব্লাস্ট ঘটেছে। তবে এখনও পর্যন্ত ওই মহিলার পরিচিতি প্রকাশ্যে আনা হয়নি। কী কারণে মহিলা এই ধরনের ঘটনা ঘটাল তা নিয়েও তৈরি হয়েছে ধন্দ।

মূলত টার্গেট ছিল প্রাইভেট ইভেন্ট
রাশিয়ার সংবাদ মাধ্য়ম বলছে, রেস্তোরাঁর ছাদে একটি বিলাসবহুল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বিস্ফোরণ ঘটানোই লক্ষ্য থাকতে পারে মহিলার। যে কারণে রেস্তোরাঁর দরজায় অনেক সুরক্ষাকর্মী রাখা হয়েছিল। তারা ওই মহিলাকে দরজায় আটকাতেই কম হতাহতের ঘটনা ঘটেছে। তা না হলে আরও বড় ধরনের নাশকতার ঘটনা ঘটতে পারত। 

ব্যাগে IED আছে, নাও জানতে পারেন মহিলা
কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, হতে পারে-আইইডির বিষয়ে জানতেন না ওই মহিলা। কারণ গার্ডরা তাকে আটকালে ব্যাগে গিফট আছে বলেছিলেন তিনি। সার্চ করতেই ভয়াবহ বিস্ফোরণ হয়। গোয়ন্দারা সন্দেহ করছেন, দূর থেকে রিমোর্টে এই নাশকতার ঘটনা ঘটানো হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks