August 5, 2026
fc51ffc180b97011181ebba05988ba391699881944414314_original.jpg
Spread the love


Senior Citizen FD Rate : শেয়ার বাজারের (Share Market) অস্থিরতায় হতাশ হলে আপনিও দেখতে পারেন ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) দিকে। বিশেষ করে যারা সম্প্রতি অবসর গ্রহণ করেছেন, সেইসব প্রবীণ নাগরিকদের (Senior Citizen) জন্য দারুণ সুদ দিচ্ছে অই ব্যাঙ্কগুলি। আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট রেট (Interest Rates)। 

কোন ব্যাঙ্কগুলি দিচ্ছে এই সুবিধা
বর্তমানে স্মল ফিন্য়ান্স ব্য়াঙ্কগুলিতে প্রবীণ নাগরিকরা পাবেন এই দারুণ সুদের সুবিধা। কেবল ৬০ বছরের বেশি বয়স হলেই এই সুবিধা পাওয়া যাবে। সেই ক্ষেত্রে স্মল ফিন্যান্স ব্য়াঙ্কগুলিতে প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ। এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, তিন বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এই সুদ পাবেন গ্রাহকরা। পাশাপাশি তিন কোটি টাকার মধ্য়ে ফিক্সড ডিপোজিট হলেই আপনি এই সুদ পাবেন। 

কোন ব্যাঙ্ক দিচ্ছে সবথেকে বেশি সুদ, এখানে রইল বিস্তারিত
জন স্মল ফিন্য়ান্স ব্যাঙ্ক এখানে সবথেকে বেশি সুদ দিচ্ছে ৮.৩ শতাংশ। তিন বছরের ফিক্সড ডিপোজিটে সিনিয়র সিটিজেনরা ৩ বছরের এফডিতে এই সুদ পাবেন। এ ছাড়াও অনেক ব্যাঙ্ক ৭-৮ শতাংশ সুদ দিচ্ছে। মনে রাখবেন একান, ২৯ জুলাই ২০২৬ সালের ইন্টারেস্ট রেটের তথ্য় দেওয়া হল। 

বিনিয়োগের আগে এই বিষয়গুলি মাথায় রাখবেন
এই স্মল ফিন্য়ান্স ব্যাঙ্কগুলি বেশি ইন্টারেস্ট দিলেও এখানে বিনিয়োগের আগে এর ঝুঁকি সম্পর্কিত বিষয়গুলি মাথায় রাখবেন। DICGC  নিয়ম অনুসারে, আপনি কোনও ব্যাঙ্কের কিছু ক্ষতি হলে সর্বোচ্চ ৫ লাখ টাকা সঞ্চয়ের টাকা বিমা বাবদ পাবেন। মাথায় রাখতে হবে, এই টাকার পরিমাণ এফডি ও সুদ নিয়ে ধরা হবে। তাই কোনও ছোট ব্যাঙ্কে এফডি করলে ৫ লাখের বিষয়টি মনে রাখবেন।

ব্যাঙ্কের নাম ৩ বছরে সুদ
Jana Small Finance Bank ৮.৩ শতাংশ
Shivalik Small Finance Bank ৮ শতাংশ
Utkarsh Small Finance Bank ৮ শতাংশ
AU Small Finance Bank ৭.৯০ শতাংশ
Ujjivan Small Finance Bank ৭.৭৫ শতাংশ
Equitas Small Finance Bank ৭.৬০ শতাংশ
Slice Small Finance Bank ৭.৫০ শতাংশ
Suryoday Small Finance Bank ৭.৪০ শতাংশ
ESAF Small Finance Bank ৬.৫০ শতাংশ

আরও পড়ুন : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks