August 6, 2026
43ff56b226965b35a2f1071e4b71fb5a1786028225634394_original.jpg
Spread the love


Govt Fines Zepto : আপনিও বহুবার হয়ে থাকতে পারেন এই অভিজ্ঞতার শিকার। অনলাইনে খাবার বুকিং থেকে শুরু করে জামা কাপড় কেনার ক্ষেত্রে এই প্রতারণার শিকার হই আমরা। প্রাথমিকভাবে অনলাইন শপিং প্লাটফর্মগুলিতে দাম কম দেখালেও পেমেন্ট করার সময় জুড়ে যায় অতিরিক্ত চার্জ। ফলে শেষে ভুগতে হয় আমাদের। সম্প্রতি সরকার এই অনলাইনে দুর্নীতি নিয়ে বড় ব্যবস্থা নিয়েছে। বড় জরিমানা করা হয়েছে Zepto, IndiGo, FirstCry, Physics Wallah,SpiceJet-এর  মতো কোম্পানিগুলিকে। 

সংসদে বড় ঘোষণা করেছে সরকার
সম্প্রতি ক্রেতা উপভোক্তাদের তরফে এই নিয়ে বহু অভিযোগ জমা পড়ছিল সরকারের কাছে, যা নিয়ে অবশেষে রাজ্য়সভায় মুখ খুলেছে সরকার। যেখানে বলা হয়েছে, সেন্ট্রাল কনজুমার প্রোটেকশন অথরিটি এরকম একাধিক অনলাইন ডিজিটাল প্লাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই কোম্পানিগুলি ‘ডার্ক প্যাটার্ন’-এর মাধ্যমে জনগণের সঙ্গে ঘুরপথে প্রতারণা করছিল। 

কী এই ডার্ক প্যাটার্ন ?
এই ডার্ক প্যাটার্ন আসলে একটা ডিজিটাল ডিজাইন, যার মাধ্যমে ক্রেতাদের ভুল পথে চালিত করে প্রোডাক্টে অতিরিক্ত চার্জ নেওয়া হয়। এই ক্ষেত্রে প্রথমে কম দাম দেখালেও, পরে আপনাকে এমন একটি অপশন বাছতে বাধ্য করা হবে, যাতে আপনি এক্স্ট্রা পেমেন্ট করতে বাধ্য় হন। অনেক ক্রেতাই প্রথমে কম দাম দেখে ঢুকে গেলেও পরে অতিরিক্ত চার্জের বিষয়টি জানতে পারেন না।

কীভাবে এই অতিরিক্ত চার্জ নেয় কোম্পানিগুলি
১ ড্রিপ প্রাইজিং: এই ক্ষেত্রে ক্রেতাদের প্রথমে কম দাম দেখিয়ে সাইটে আকৃষ্ট করা হয়। পরে এর সঙ্গে পাল্টফর্ম ফি, হ্য়ান্ডলিং ফি, ডেলিভারি চার্জ জুড়ে ফাইনাল পেমেন্ট করতে বলা হয়। সেই সময় আগের থেকে অনেকটাই বেড়ে যায় ওই জিনিসের দাম।
২ বাস্কেট স্নিকিং : অনেক ক্ষেত্রে প্লাটফর্মগুলি আগে থেকেই কিছু ডোনেশন, সাবক্রিপশন, ইনসুরেন্সের মতো পরিষেবা জুড়ে দিয়ে রাখে। এই ধরনের বিষয় তাড়াতাড়ির সময় না দেখে অনেক ক্ষেত্রেই আমরা প্রোডাক্টের সঙ্গে নিয়ে নিই। এগুলি কার্ট থেকে মুছে ফেলতে ভুলে যাই আমরা।
৩ কমফারমেশন শেমিং : এই ধরনের টেকনিকে ক্রেতা যখন অতিরিক্ত সার্ভিস নিতে মানা করেন, তখন তাকে একটি মেসেজ দেওয়া হয়। যেখানে বলা হয়, কাস্টমার মানসিকভাবে অতিরিক্ত চাপ অনুভব করছেন, তাই তিনি এই অফার নিতে পারছেন না। মূলত, ক্রেতাকে মানসিকভাবে ছোট দেখিয়ে তাকে এই এক্স্ট্রা সার্ভিস নিতে বাধ্য করা হয়।

এই পরিস্থিতি রুখতে সরকার কী ব্যবস্থা নিয়েছে
১ জেপ্টোকে ৭ লাখ টাকা ফাইন করা হয়েছে
২ ফিজিক্সওয়ালাকে ৫ লাখ জরিমানা করেছে সরকার।
৩ ব্যবস্থা নেওয়া হয়েছে FirstCry, PharmEasy, SpiceJet-এর মতো কোম্পানির বিরুদ্ধে।
সেন্ট্রাল কনজুমার প্রোটেকশন অথরিটি অবিলম্বে এই বিভ্রান্তমূলক সার্ভিসগুলি তাদের প্লাটফর্ম থেকে মুছে ফেলতে বলেছে।

কীভাবে আপনি এই অতিরিক্ত চার্জ এড়াতে পারবেন ?
১ পেমেন্ট করার আগে লাস্ট বিল ভালভাবে দেখে নিন।
২ আগে থেকে জুড়ে দেওয়া প্রি-মেম্বারশিপ, ডোনেশন বা ইনস্যুওরেন্স অপশন বাদ দিয়ে পেমেন্ট করুন।
৩ যদিও এরপরেও কোনওভাবে এক্স্ট্রা চার্জ দিতে হয়, তাহলে ন্যাশনাল কনজুমার হেল্পলাইনে যোগাযোগ করুন।   
 
আরও পড়ুন : E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব

       



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks