August 9, 2026
324805d529c4fe2ca6885a40c03d88971786285429661206_original.jpg
Spread the love


মুম্বই: বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটার কে? অনেকেই ডন ব্র্যাডম্য়ানের কথা বলবেন। অনেকেই বলবেন সচিন তেন্ডুলকরের নাম। কিন্তু ব্রিট লি দু’জনের কাউকেই বেছে নিলেন না। নিজে অস্ট্রেলিয়ার স্বর্ণযুগের ক্রিকেটার ছিলেন। বিশ্বের সেরা পেস বোলারদের মধ্য়ে অন্য়তম লি। তাঁর কেরিয়ার যখন মধ্যগগণে তখন সচিন তেন্ডুলকরের বিরুদ্ধে খেলেছেন প্রচুর ম্য়াচ। তবে সচিনকে সেরার সেরা মানতে নারাজ লি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে লি জানিয়েছেন যে সচিন তেন্ডুলকর নয়, একজন কমপ্লিট ক্রিকেটার হিসেবে জ্যাক কালিসকে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক সচিন। সর্বকালের সেরা ব্যাটার হিসেবে মানা হয় মাস্টার ব্লাস্টারকে। কিন্তু জ্যাক কালিসকে বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে বেছে নেওয়া হয়। ব্যাট ও বল দুটো ডিপার্টমেন্টেই নিজর সময়ে বিপজ্জ্বনক ছিলেন প্রাক্তন এই প্রোটিয়া তারকা। লি বলছেন, ‘আমি সবসময় মনে করি যে সেরা ব্যাটার যাঁর বিরুদ্ধে আমি খেলেছি, সে হল সচিন। আর সেরা ক্রিকেটার হল জ্যাক কালিস। ব্যাটে রান হোক বা বল হাতে উইকেট, নম্বরটাই সব উত্তর দিয়ে দেবে। যদি সেই পরিসংখ্যান দেখা যায়, তাহলেই বোঝা যাবে যে কেন কালিস গ্রেট।’ উল্লেখ্য, কালিসই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট ও ওয়ান ডে দুটো ফর্ম্য়াটেই ১০ হাজারের ওপর রান ও আড়াইশোর বেশি উইকেট নিয়েছেন।

আইপিএলে কালিস ও লি একসঙ্গে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন ২০১১-২০১৩ পর্যন্ত। কালিস নাইটদের হয়ে ৫৬ ম্য়াচ খেলেছেন। লি-ও খেলেছেন গম্ভীরের নেতৃত্বে কেকেআরে। লি বলছেন, ‘কালিসের সঙ্গে আমি সময় কাটিয়েছি একসঙ্গে নাইট শিবিরে। ওঁ ব্যাট করতে নামার আগে দেখতাম, চাপের মুখেও কেমন ঠাণ্ডা মাথায় ক্রিজে যেত। কতটা শান্ত ও নিশ্চিন্ত মনে হত ওঁকে। হৃজস্পন্দনের গতি থাকত বোধহয় মাত্র ৩০ এর মত। এতটাই শান্ত থাকত কালস।’

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক কালিস ১৩,২৮৯ রান করেছেন ও ২৮২ উইকেট ঝুলিতে পুরেছেন। অন্য়দিকে ওয়ান ডে ফর্ম্য়াটে ১১,৫৭৯ রান করেছেন ও ২৭৩ উইকেট ঝুলিতে পুরেছেন। টেস্টে ২০০ ক্যাচও লুফেছেন কালিস।

কালিসের কেরিয়ারে শুধুমাত্র বিশ্বকাপই নেই। দক্ষিণ আফ্রিকার জার্সিতে রেকর্ড ম্য়াচ খেলতে নামলেও আইসিসি ট্রফি জেতা হয়নি কালিসের। তবে কেকেআরের হয়ে আইপিএল জিতেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks