June 5, 2026
9c875abfef11add79ef8b0ac4419993a1763320471071507_original.jpg
Spread the love



কলকাতা: ইডেনে প্রথম টেস্টের তৃতীয় দিনের শুরুতেও যে সমর্থকরা মাঠে ভিড় জমিয়েছিলেন, তাঁরা ভারতের জয়েরই আশা করেছিলেন। তবে ইডেনে দিন যত গড়াল, ততই সূর্যের সঙ্গে সঙ্গে ফিকে হতে থাকল ভারতের জয়ের আশাও। শেষমেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) ৩০ রানে পরাজিত হয়ে ইডেন ছাড়ল ভারতীয় ক্রিকেট দল।

মাত্র ১২৪ রান তাড়া করতে নেমেও ইডেনে একের পর এক সাজঘরে ফিরলেন ভারতীয় দলের ব্যাটাররা। কেবল ওয়াশিংটন সুন্দরই যা ক্রিজে টিকে থেকে একটু লড়াইয়ের চেষ্টা করেন। ৩২ রানের ইনিংস খেলেন। বাকিরা তো নির্দিষ্ট সময় অন্তর কার্যত এলেন আর গেলেন। শেষমেশ যা হওয়ার তাই হল। মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস।

ভারতের এই পরাজয়ের পরেই ক্ষুব্ধ ভারতীয় প্রাক্তনী থেকে সাধারণ সমর্থকরা, সকলেই বেশ হতাশ। সেই হতাশা ক্ষোভে রূপান্তরিত হয়। আর ক্ষোভের আগুনটা পড়ে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের ওপর। অনেকেই ভারতীয় দলের কোচকেই এই পরাজয়ের জন্য দায়ী করেন। ওয়াসিম জাফর যেমন ম্যাচশেষে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘মনে হচ্ছে আমরা নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে হারের থেকে কিছুই শিক্ষা নিইনি। এমন ধরনের পিচে প্রতিপক্ষ স্পিনার আর আমাদের স্পিনারের মধ্যে তফাৎটা অনেকটাই কমে যায়। আমাদের আবার ক্লাসিক ভারতীয় পিচগুলিতে ফিরে যাওয়ার প্রয়োজন রয়েছে, যেমন ২০১৬-১৭ মরশুমে বিরাটের অধিনায়কত্বে ইংল্যান্ড এবং নিউজ়িল্যান্ড সিরিজ়ের সময় ছিল।’

 

ভারতীয় ব্য়াটারদের স্পিন খেলার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন ইরফান পাঠান। ‘বিশ্বজুড়েই ক্রিকেটারদের মধ্যে কেমনভাবে স্পিন খেলতে হবে, সেই দক্ষতাটা ক্রমশই কমে আসছে। তবে এই ধরনের ব্যাটিংটা প্রমাণ করে দেয় যে আজকাল আমাদের নিজদের দক্ষতাও কতটা কমে গিয়েছে। আলগা হাতে, কব্জির মোচড়ে স্পিন খেলাফেলা তো এখন হু হু করে কমে যাচ্ছে।’ দাবি প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের।

 

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks