February 24, 2026
5a435d3eb8c79ccf4e7656c89298bb0d1764754826734485_original.jpg
Spread the love



Walk After Eating: নিয়মিত হাঁটার অভ্যাস থাকা শরীরের জন্য জরুরি। দিনে অন্তত আধঘণ্টা অর্থাৎ ৩০ মিনিট হাঁটতে পারলেও অনেক উপকার হবে আপনার স্বাস্থ্যের। সবসময় যে সাতসকালে উঠেই হাঁটতে হবে তা কিন্তু নয়। দিনের যেকোনও সময়, এমনকি রাতেও একটানা ৩০ মিনিট হাঁটাচলা করলে অনেক উপকার পাবেন আপনি। আর যদি ভারী খাবার খাওয়ার পর, মানে দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ এবং রাতের খাবার ডিনারের পর আপনি হাঁটাচলা করেন, তাহলেও আপনার শরীর-স্বাস্থ্যের অনেক উপকার হবে। 

ভারী খাবার খাওয়ার পর হাঁটাচলা করলে শরীর স্বাস্থ্যের কী কী উপকার পাবেন আপনি, দেখে নিন 

  • গুরুপাক খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাচলা করলে খাবার হজম হয়ে যাবে সহজে। ফলে বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা দেখা যাবে না। 
  • ভারী খাবার খাওয়ার পর হাঁটাচলা করলে শরীর হাল্কা লাগবে আপনার। পেট আইঢাই করবে না। স্বস্তি পাবেন আপনি। বাড়ির ছাদে কিংবা উঠোনে, এমনকি ঘরেও হাঁটতে পারেন আপনি। উপকার সবক্ষেত্রেই এক। 
  • খাবার খাওয়ার পরে হাঁটার অভ্যাস, আপনার শরীরে অতিরিক্ত মেদ জমতে দেয় না। ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নিয়মিত হাঁটার অভ্যাস, বিশেষ করে ভারী খাবার খাওয়ার পরের হাঁটাচলার অভ্যাস তলপেটে অতিরিক্ত মেদ জমতে দেয় না। বেলি ফ্যাটের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। 
  • যাঁদের ব্লাড সুগারের মাত্রা বেশি, তাঁরা খাবার খাওয়ার পর হাঁটার অভ্যাস রাখুন। এর ফলে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। ডায়াবেটিসের রোগীদের জন্য খাবার খাওয়ার পর হাঁটার অভ্যাস খুবই ভাল। 
  • খাবার খাওয়ার পর হাঁটলে ভাল থাকবে হৃদযন্ত্রের স্বাস্থ্যও। তাই হার্ট হেলথ ভাল রাখতে রোজই খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাচলা করুন। 
  • মূলত খাবার খাওয়ার পর হাঁটাচলার অভ্যাস আমাদের বদহজম হতে দেয় না। খাবার ভালভাবে হজম করায়। তাই গুরুপাক খাবার খাওয়ার পর হাঁটাচলা করা অবশ্যই প্রয়োজনীয়। 

ভারী খাবার খাওয়ার পর হাঁটার ক্ষেত্রে কোন কোন ব্যাপারে সতর্ক থাকবেন, জেনে নিন 

  • খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গেই হাঁটাচলা শুরু করবেন না। তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই এই ব্যাপারে সতর্ক থাকুন। 
  • খাবার খাওয়ার পর অন্তত ৩০ মিনিট বিশ্রাম নিন। তারপর হাঁটা শুরু করুন। প্রচণ্ড জোরে হাঁটাচলা করতে যাবেন না। তাতে শরীরের ক্ষতি হবে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks