February 26, 2026
597123-afghanistan-players-withdra.gif
Spread the love


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাটকীয় ম্যাচে জোড়া সুপার ওভারে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেই আফগানিস্তানের টি-২০ বিশ্বকাপ শুরু হয়েছে। ভারতে কাপযুদ্ধ চললেও আফগানিস্তানের ৫ ক্রিকেটারের চোখ ছিল পাকিস্তানে। গত ১১ ফেব্রুয়ারি লাহারো হয়েছে পিএসএলের ১১তম সংস্করণের নিলাম (PSL Auction 2026)। পিএসএলের এক ফ্র্যাঞ্চাইজি মালিক জানিয়েছেন যে, মুজিব উর রহমান, সিদ্দিকুল্লাহ আটাল, মহম্মদ নবি, ওয়াকার সালামখিল, ফজল হক ফারুকির মতো ক্রিকেটাররা লাহোরে অনুষ্ঠিত নিলামের জন্য নিজেদের নাম নথিভুক্ত করিয়ে ছিলেন। কিন্তু পেশোয়ার জালমির আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে সরাসরি চুক্তিবদ্ধ করা নিয়ে তীব্র প্রতিক্রিয়ার পর তাঁরা নিজেদের নাম প্রত্যাহার করেন।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: আইপিএলে UNSOLD, আজ পিএসএলে ইতিহাসের সবচেয়ে দামি স্মিথ! এত টাকা কখনও পাননি ভারতে

পিএসএল সিইও সলমান নাসির বলেছেন যে, আফগানিস্তানের কিছু খেলোয়াড় ছিলেন যাঁরা রেজিস্টার্ড ছিলেন। তবে কোনও ফ্র্যাঞ্চাইজি তাদের নেয়নি। তিনি বলেন, ‘নিলামে কয়েকজন আফগানিস্তানের খেলোয়াড় ছিলেন। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজি তাদের নেয়নি। তবে নাসিরের দাবি, দুই দেশের তীব্র টানাপোড়েনের সম্পর্কই নিলামে প্রতিফলিত হয়েছে। ‘পাকিস্তান ও আফগানিস্তানের ভাঙা সম্পর্কের জেরেই গুরবাজ পেশোয়ার জালমির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরেও নিজের নাম প্রত্যাহার করে নেয়। আফগানিস্তানের বাকি খেলোয়াড়রাও বিতর্কে এড়াতে এই  সিদ্ধান্ত নিয়েছেন’। সের স্বীকার করেছেন যে ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে রাজনৈতিক সিদ্ধান্তগুলিই পিএসএল নিলামে প্রভাবিত করেছে। তাঁর সংযোজন, ‘পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্কে চিড় ধরায় জালমি গুরবাজকে চুক্তিবদ্ধ করার পরই গুরবাজ পিএসএল থেকে নিজেকে সরিয়ে নেন। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাই, অন্যান্য খেলোয়াড়রাও বিতর্ক এড়ানোরই সিদ্ধান্ত নিয়েছে।’

আরও পড়ুন: রক্ত ফুটছে রশিদের, পাক হামলায় নিহত দশে ৩ ক্রিকেটার! আফগান নেতার এবার নির্মম প্রতিশোধ

গতবছর শেষের দিকের ঘটনা। পাক-আফগান সীমান্তে রক্তক্ষয়ী যুদ্ধ চলেছিল। দক্ষিণ এশিয়ার দুই ‘বন্ধু’ দেশের সেই সংঘাত বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘর্ষই ছিল। পাকিস্তান সরাসরি আফগান বেসামরিক নাগরিকদের উপর বিমান হামলা চালিয়েছিল। যার ফলে প্রায় ১০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। প্রয়াতদের মধ্যে ছিলেন তিনি আফগান ক্রিকেটার-কবীর, সিবঘাতুল্লা ও হারুন। আফগানিস্তানের বেশ কয়েকজন খেলোয়াড় সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনাও করেছিলেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় এবং ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডকঠোর সিদ্ধান্ত নিয়েছিল  পাকিস্তানে ত্রি-দেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে। এই সিরিজে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান ও শ্রীলঙ্কার খেলার কথা ছিল।পাকিস্তানি হ্যান্ডেলগুলি থেকেও পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল। এই আবহে পিএসএল চুক্তির আফগান ক্রিকেটারদের উপর চাপ বাড়িয়েছে। বিশেষ করে যখন গুরবাজকে সরাসরি জালমির দলে নেওয়ার ঘটনা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks