April 11, 2026
590683-jajajaja.png
Spread the love


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় বলে, ইচ্ছা থাকলে উপায় নেই। কথাটা যে ভুল নয়, তা প্রমাণ করে দিলেন বছর সাতচল্লিশ অর্চনা সিং। জাতীয় চ্যাম্পিয়নশিপে শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতেছেন এসএসকেএম হাসপাতালে রেডিওলজির এই অধ্যাপক চিকিত্‍সক। তাও আবার টানা ২ বার!

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Indian Star Cricketer Announces Retirement: ২৪০০০০০০ টাকায় KKR-এ সই, বিশ্বকাপের ২৫ দিন আগেই BCCI-কে চিঠি! ভারতীয় তারকার চরম সিদ্ধান্তে তোলপাড়…

ছাত্রীর সাফল্যে উচ্ছ্বসিত বাংলায় অলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকার। তাঁর অ্যাকডেমিতেই অনুশীলন করেন অর্চনা। ফেসবুক পোস্টে জয়দীপ লিখেছেন, অর্চনা সিং প্রশংসার দাবিদার। চিকিত্‍সকের ব্য়স্ততা সামলেও অনুশীলন চালিয়ে যাওয়া মোটেও সহজ নয়। সাতচল্লিশ বছর বয়সেও তাঁর নিষ্ঠা সত্যিই অনুপ্রেরণা দেয়। জাতীয় চ্য়াম্পিয়নশিপের মতো প্রতিযোগিতা পরপর দু’বার ব্রোঞ্জ জিতেছেন তিনি। অভিনন্দন জানাই।

বয়স যে শুধুই সংখ্যা, তা আরও এক বার প্রমাণ করেছিলেন প্রাক্তন সেনাকর্মী  মহা সিংহও। ৮০ বছর বয়সে জাতীয় শ্যুটিংয়ে য়োগ্যতা অর্জন করেন তিনি। বছরখানেকের চেষ্টাতেই জেলা থেকে পৌঁছে যান একেবারে জাতীয় পর্যায়ে। 

মহা সিংয়ের বাড়ি মধ্যপ্রদেশের সোনিপত জেলার খুবরু গ্রামে। নেহাতই সময় কাটাতে শুরু করেছিলেন শুটিং। কিছু দিনের মধ্যেই নাতির বয়সি শুটারদের চ্যালেঞ্জ জানাতে শুরু করেন। তাঁর দক্ষতা চমকে দেয় মধ্যপ্রদেশের অভিজ্ঞ শুটারদেরও। এক বছরে নেমেছেন তিনটি প্রতিযোগিতা— নর্থ জ়োন, জিভি মাভলঙ্কার মিট এবং ইন্ডিয়া ওপেনে। প্রতি ক্ষেত্রেই নজরকাড়া পারফরম্যান্স করেছেন। ধারাবাহিক ভাবে উন্নতিও করেছেন।

আরও পড়ুন:  Rohit Sharma ODI SIX Record: অবিশ্বাস্য! রোহিতেরই হল সর্বাধিক ৬ মারার রেকর্ড! জানেন এখন হিটম্যানের ওভার বাউন্ডারির সংখ্যা কত?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks