April 10, 2026
589557-icc.gif
Spread the love


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ৯.২ কোটি টাকায় আইপিএলে (IPL 2026) কেকেআর (KKR) সই করিয়েও বিসিসিআইয়ের (BCCI) নির্দেশে সরিয়ে দেয়। এর প্রতিবাদে এখন উত্তাল সমুদ্রের মতো ফুঁসছে মহম্মদ ইউনূস (Muhammad Yunus) সরকারের পরিচালিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)! বিশ্বকাপের দল ঘোষণা করেও বাংলাদেশ জানিয়েছে যে, তারা নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপ বয়কট করছে।

Add Zee News as a Preferred Source

আইসিসি-কে চিঠি বিসিবি-র

এই মর্মে তারা আইসিসি-কে (ICC) চিঠি দিয়েছে। এবং জানিয়েছে ভারতের বিকল্প বিকল্প ভেন্যু হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় আয়োজক দেশ শ্রীলঙ্কায় তারা খেলতে চায়। এরপরই একাধিক মিডিয়া রিপোর্ট করেছে যে, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা নাকি বাংলাদেশকে আল্টিমেটাম’ দিয়ে জানিয়ে দিয়েছে যে, বিশ্বকাপ ভারতেই খেলতে হবে। নাহলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে এখন বিসিবি বলছে যে, এরকম কিছুই নাকি তাদের বলেনি আইসিসি।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা! চলে এল চরম পদক্ষেপের বিরাট আপডেট

বিসিবি-র বিবৃতিতে বিরাট চাঞ্চল্য

আইসিসি জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতি তারা অঙ্গীকারবদ্ধ। আইসিসি বিসিবি-র উত্থাপিত উদ্বেগগুলি সমাধানের জন্য বিসিবির সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এবং আশ্বাস দিয়েছে যে, এই ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বোর্ডের মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথভাবে বিবেচনা করা হবে। সম্প্রতি এই বিষয়ে মিডিয়ার জল্পনা-কল্পনা ভিত্তিক রিপোর্ট নিয়েও কথা বলেছে। আইসিসি-র আল্টিমেটাম সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনগুলিও দৃঢ় ভাবে প্রত্যাখ্যান করেছে সেই দেশের বোর্ড। বিসিবি-র যোগ, গণমাধ্যমের একাংশে প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে, বোর্ডকে এই বিষয়ে এক আল্টিমেটাম দেওয়া হয়েছে, যা বিসিবির নজরে এসেছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসি থেকে প্রাপ্ত যোগাযোগের প্রকৃতি বা বিষয়বস্তুকে প্রতিফলিত করে না।’

আইসিসির সঙ্গে আলোচনায় বিসিবি

বিসিবি জানিয়েছে যে, সমাধানে পৌঁছাতে তারা আইসিসি এবং ইভেন্ট কর্তাদের সঙ্গে গঠনগত আলোচনা চালিয়ে যাবে। এবং একই সঙ্গে পুনর্ব্যক্ত করেছে যে জাতীয় দলের নিরাপত্তা ও কল্যাণই তাদের সর্বাধিক অগ্রাধিকার। বিসিবি বলেছে,বোর্ড বন্ধুত্বপূর্ণ ও বাস্তবসম্মত সমাধানে পৌঁছাতে আইসিসি এবং সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতামূলক ও পেশাদার পদ্ধতিতে গঠনমূলক আলোচনা চালEYS। যা আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের মসৃণ ও সফল অংশগ্রহণ নিশ্চিত করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা, সুরক্ষা এবং কল্যাণের ওপর সর্বাধিক অগ্রাধিকার প্রদানে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: ভারতে বিশ্বকাপ বয়কটের চিঠি দিয়ে আবার দল ঘোষণা! বদলের বাংলাদেশ বদলায় কিংকর্তব্যবিমূঢ়

বিশ্বকাপে বাংলাদেশ

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু আগামী ৭ ফেব্রুয়ারি, কলকাতার ইডেন গার্ডেন্সে দুবারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গ্রুপ ‘সি’-ম্যাচ দিয়ে। দলটি তাদের পরবর্তী দুই ম্যাচের জন্যও এই শহরেই থাকবে। ৯ ব্রুয়ারি ইতালির মুখোমুখি হওয়ার পর এই ভেন্যুতেই ইংরেজদের বিরুদ্ধে খেলবে। লিটন দাসদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ই ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks