February 25, 2026
2bdbb78ebd5ed62c8abf608b074098dd17717333499461160_original.jpg
Spread the love


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

এবার লোক নেবে EPFO বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এই মর্মে সার্কুলারও জারি করেছে তারা। গত ১৯ ফেব্রুয়ারি এই সার্কুলার জারি করে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। তারা এই সার্কুলারে লিখছে, তাদের স্টাফ কমে যাওয়ার কারণেই তাদের এই রিক্রুটমেন্ট করতে হচ্ছে। সেখানেই তারা জানিয়েছেন এই রিক্রুটমেন্টের বয়স সীমা, যোগ্যতা ও স্যালারি  কত হবে।

কারা করতে পারবেন আবেদন?

প্রাক্তন সরকারি চাকুরে: যে সব ব্যক্তিরা আগে সরকারি চাকরি করতেন, বর্তমানে অবসর নিয়েছেন তাঁরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

ব্যাঙ্ক ও বিনিয়োগ আধিকারিক: প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিক বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) বা ভারতীয় জীবন বিনা নিগমের (LIC) প্রাক্তন জেনারেল ম্যানেজাররা এই কাজের জন্য আবেদন করতে পারবেন। বিনিয়োগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যাঁদের ট্রেজারি, পেনশন বা ইনসিওরেন্স ফান্ড অপারেশনের অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁরাই এই চাকরির জন্য আবেদন করতে পারেন।

অন্যান্য: এ ছাড়াও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA), চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (CFA) ও ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজাররাও (FRM) করতে পারবেন আবেদন।

আর কী যোগ্যতা প্রয়োজন?

বয়স সীমা: ৬৫ বছরের কম বয়সী যে কেউ আবেদন করতে পারবে। 

অন্যান্য: আবেদনকারীর চাকরি জীবনের শেষ ৫ বছরে কোনও চার্জশিট বা কোনও জরিমানা হয়ে থাকলে তাঁদের আবেদন খারিজ করে দেওয়া হবে। এ ছাড়াও বার্ষিক পারফরম্যান্স অ্যাপ্রাইজাল রিপোর্ট (APAR) থেকে শেষ ৫ বছরের খতিয়ান নেওয়া হবে।

অন্যান্য শর্ত

নিয়োগের দিনক্ষণ: শুরুতে ১ বছরের জন্যই নিয়োগ হবে। পরে তা বাড়ানো হতে পারে। তবে তা সর্বোচ্চ ৫ বছর বাড়ানো হবে অথবা আবেদনকারীর বয়স ৬৫ হওয়া পর্যন্ত বাড়ানো হবে।

বেতন: আবেদনকারীর অবসরের আগে যা বেতন পেতেন তা থেকে তাঁর বর্তমান পেনশন বাদ দিয়ে বাকিটা দেওয়া হবে পারিশ্রমিক হিসাবে। তবে, বিভিন্ন এক্সপার্টদের (SBI, RBI বা CA) শেষ পাওয়া বেতনের ৫০ শতাংশ দেওয়া হবে পারিশ্রমিক হিসাবে।

উল্লেখ্য, এবার দেশের লক্ষ লক্ষ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য একটা সুখবরও আসতে চলেছে। জানা গিয়েছে, সরকার নাকি এবার EPFO বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অধীনে বেতনের সীমা বাড়ানোর পরিকল্পনা করছে। বর্তমানে বেসিক বেতনের সর্বোচ্চ সীমা হল ১৫ হাজার টাকা। যা আগামীতে বাড়িয়ে ২৫ হাজার বা ৩০ হাজার টাকা করার চিন্তা ভাবনা করছে কেন্দ্র সরকার। আর এতে আখেরে সুবিধা হবে আমার-আপনার মতো সাধারণ মানুষেরই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks