জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অল্পের জন্য় সেঞ্চুরি হাতছাড়া। নতুন বছরে পুরনো মেজাজে বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজে ১-০ শূন্য় ব্যবধানে এগিয়ে গেল ভারত। প্রথম ম্যাচে জয় এল ৬ উইকেটে।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুটা দাপটের সঙ্গে করে নিউজিল্যান্ড। ২০ ওভারের মধ্যে একশো পার করে ফেলে কিউয়িরা। এরপর খেলা ঘুরতে থাকে। হেনরি নিকোলসকে রীতিমতো ফাঁদে ফেলে আউট করেন হর্ষিত রানা। এরপর প্যাভিলিয়নের ফেরেন কনওয়ের। উল্টোদিকে তখনও কিন্তু রানের গতি বজায় রেখেছিলেন রিল মিচেল। তাঁর উইকেটটি পান প্রসিদ্ধ।
বরোদার পিচে বরাবরই ব্যাটিং সহায়ক। তারউপর রাতে শিশির যে বোলিং সাইডকে সমস্যায় ফেলতে পারেন, সে সম্ভাবনাও ছিল। বস্তুত, হলও তাই। বেশ কয়েকটা ক্যাচ ফেললেন গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেলের মতো ফিল্ডাররাও। অধিনায়ক শুভমন গিল হাফ সেঞ্চুরি করলেন বটে। তবে ক্যাচ মিসের কারণে বেঁচে যান তিনিও। বড় রান পেলেন না রোহিত শর্মা। কিন্তু ভারতের ত্রাতা হয়ে উঠলেন সেই বিরাট কোহলিই। সচিনের একটা রেকর্ড ভাঙলেন। তিন ফরম্যাট মিলিয়ে ২৮ হাজার রানও ফেললেন তিনি। আউট হয়ে গেলেন ৯৩ রানে।
এদিকে কোহলি প্যাভিলিয়নে ফিরতেই চাপে পড়ে যায় ভারত। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছয় যে, ভারতের হারের আশঙ্কাও তৈরি হয়। কারণ, কাইল জেমিসনের গতি ও বাউন্সের রীতিমতো সমস্যায় ভারতীয় ব্যাটাররা। এরমাঝেই । ২৩ বলে ২৯ রানের কার্যকরী ইনিংস খেলে দিলেন হর্ষিত রানা। শেষপর্যন্ত ম্যাচটি জিতল ভারত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
