জি ২৪ ঘণ্টা় ডিজিটাল ব্যুরো: সিরিজের ফয়সালা হয়ে গিয়েছে। নিয়মরক্ষার ম্য়াচে আটকে গেলেন সূর্য়কুমাররা। চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতকে ৫০ রানে হারিয়ে দিল নিউজিল্য়ান্ড। অসাধ্যসাধন করতে পারলেন শিবম দুবে।
এদিন টসে দিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার। প্রথমে ব্যাট করতে নেমে কিন্তু রীতিমতো আক্রমণাত্মক মেজাজেই শুরু করেন কিউয়িরা। প্রথম বল থেকে হাত খোলেন টিম সেইফার্ট। উল্টোদিকে ডেভন কনওয়ে অবশ্য কিছুটা ধীর গতিতে খেলছিলেন। স্পিনার আক্রমণে আসার পর হাত খোলেন তিনি। পাওয়ার প্লে-তে ৭১ রান করে নিউ জ়িল্যান্ড। পরিস্থিতি এমন জায়গা চলে যায় যে, একসময়ে মনে হচ্ছিল ২৩০-২৪০ রান করে ফেলবে নিউজিল্যান্ড। কিন্তু পর পর উইকেট পড়ায় রান তোলার গতি কমে যায়। ২০ ওভারে নিউজিল্যান্ড তোলে ৭ উইকেটে ২১৫ রান।
ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ ও কুলদীপ ২ করে উইকেট নেন। ১ করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ ও বিশ্নোই। হর্ষিত ৪ ওভারে ৫৪ রান দেন। একটিও উইকেট পাননি তিনি। রান পাননি অধিনায়ক সূর্যকুমারও। চার নম্বর নেমে ভালো খেললেন রিঙ্কু। কিন্তু ৩৯ রানে মাথায় ছয় মারতে গিয়ে আউট হন তিনি। ২ রান করেই প্যাভিলিয়নে ফেরেন হার্দিক। এরপর ইনিংসে হাল ধরে শিবম। উলটো দিকে তখন উইকেট পড়ছে নিয়মিত ব্য়বধানে। তাতেও কিন্তু হাল ছাড়েননি শিবম।
শিবম যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণই আশা ছিল ভারতের। মাত্র ১৫ বলে করলেন হাফ সেঞ্চুরিও করে ফেলেন তিনি। শেষে কিছুটা দুর্ভাগ্য়জনকভাবে আউট হন তিনি। হর্ষিতের শট হেনরির হাতে লেগে স্টাম্প ভেঙে দেয়। ১৮.৩ ওভারে ১৬৫ রানে অল আউট হয়ে যায় ভারত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
