February 24, 2026
584754-aaaaaa.jpg
Spread the love


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একপেশে ম্য়াচ। কটকে প্রথম টি-২০-তে ভারতের বিরুদ্ধে ১৭৬ রান তাড়া করতে নেমে ৭৬ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা! চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনে ম্যাচে নায়ক হার্দিক পাণ্ডিয়া।  সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Sourav Ganguly on Mohammad Shami: আগুনে পারফরম্যান্সের পরেও কেন টিমে জায়গা নেই শামির? সৌরভের টার্গেটে আগরকর অ্যান্ড কোং…

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে হয় ভারতকে। কিন্তু শুরুটা একেবারেই ভালো হয়নি টি-২০-তে বিশ্বচ্য়াম্পিয়নদের। টি-টোয়েন্টিতে লাগাতার ব্যর্থতা। প্রথমে ওভারেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন সহ-অধিনায়ক শুভমান গিল।  রান পাননি অধিনায়ক সূর্যকুমার যাদবও।  মাত্র ১৭ রানে ২ উইকেট চলে যায় ভারতের। এরপর খানিকটা লড়াই  দিচ্ছিলেন  তিলক বর্মা, অক্ষর প্যাটেল। কিন্তু রানের গতি বাড়ছিল না।

 ভারতের স্কোর তখন ৪ উইকেটে ৭৮ রান। ব্যাট করতে নামেন হার্দিক পাণ্ডিয়া। মাত্র ২৮ বলে ৫৯ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ছ’টি বাউন্ডারি এবং চারটি ওভার বাউন্ডারি। তাঁর ব্যাটে ভর করেই  ১৭৫ রানে পৌঁছায় টিম ইন্ডিয়া। শিশিরভেজা মাঠে এই রানে কি ম্যাচ বের করা যাবে? আশঙ্কা ছিলই। ভারতীয় বোলারদের পারফরম্যান্সেই সেই আশঙ্কা উড়িয়ে গেল নিমেষেই। শুরুতেই অর্শদীপ সিং তুলে নিলেন ডি’কক-কে। এরপর একে একে আউট হলেন মার্করাম, স্টাবস, মিলার, ফেরেরিয়া।  ব্রেভিস ছাড়া কোনও ব্যাটার কুড়ি রানের গণ্ডি পেরোননি।

আরও পড়ুন:  Rohit Sharma-Virat Kohli: সিদ্ধান্তে সিলমোহর! ভারতীয় ক্রিকেট বোর্ডের অপ্রত্যাশিত ঘোষণা, বিরাট-রোহিতকে এবার…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks