February 23, 2026
592167-5.png
Spread the love


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের সামনে যে বিশাল রানের পাহাড়ে নিউ জিল্যান্ড খাড়া করেছিল তা ডিঙোতে গিয়ে ঘাড় মুচড়ে পড়ল টিম ইন্ডিয়া। কিউইদের ৩৩৭ রানের ইনিংস তাড়া করতে গিয়ে ২৯৬ রানেই থেমে গেল ভারত। বিরাট কোহলির ১২৪ রান আশা জাগালেও শেষপর্যন্ত তা কোনও কাজেই এল না। ভারত হারল ৪১ রানে। ২-১ এ সিরিজ তুলে নিল নিউ জিল্যান্ড।

Add Zee News as a Preferred Source

টস হেরে কিউয়িরা প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩৩৭ রান তোলে। মিডল অর্ডারে দুই কিউয়ি তারকার জোড়া সেঞ্চুরিতেই এসেছে বড় রান। ড্যারেল মিচেল (১৫ চার ৩ ছয়ে ১৩১ বলে ১৩৭) ও গ্লেন ফিলিপস (Glenn Phillips) (৯ চার ৩ ছয়ে ৮৮ বলে ১০৬)। এদিন একাই সব আলো কেড়ে নিয়েছেন মিচেল। 

ভারতের হয়ে বিরাট কোহলি ১২৪ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। কিন্তু তিনি আউট হওয়ার পরপরই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায় এবং পুরো দল ২৯৬ রানে অল-আউট হয়ে যায়।

এই জয়ের মাধ্যমে নিউজিল্যান্ড ইতিহাস গড়েছে। ২০২৪ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর এবার তারা ওয়ানডে সিরিজও জিতে নিল।

প্রথম ম্যাচে ভারত জিতলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ টানা জিতে সিরিজ নিজেদের করে নিল নিউজিল্যান্ড।

বল হাতে ভারতের হয়ে লড়াই করার চেষ্টা করেছিলেন আর্শদীপ সিং এবং হার্ষিত রানা। তারা দুজনেই ৩টি করে উইকেট নেন। কিন্তু তাদের মারও খেতে হয় বিস্তার। বরং মহম্মদ সিরাজ অনেক কম রান দেন। 

রান তাড়া করতে নেমে ভারতের হয়ে নীতিশ রেড্ডি এবং হার্ষিত রানা দুজনেই ফিফটি করে লড়াই চালিয়েছিলেন। কিন্তু নিউ জিল্যান্ডের রানের পাহাড় টপকানো ভারতের পক্ষে সম্ভব হয়নি।

আরও পড়ুন-আতঙ্কের ইন্দোরে ইন্ডিয়ার মরণ-বাঁচন, দলের সুরক্ষায় সেনাপতি গিলের ৩ লাখের সুরক্ষা কবচ, খবরে রাজার ব্যাগও!

আরও পড়ন-ইন্দোরে বিধ্বংসী কিউয়ি ব্যাটারের ভয়াবহ রেকর্ড তাণ্ডব, সোজা ঘাড় ধাক্কা দিয়ে মাঠের বাইরে বার করলেন বিরাট…

রোহিত শর্মা যখন বাউন্ডারি মেরে ইনিংস শুরু করেন, তখন সমর্থকরা ভেবেছিলেন খুব সহজেই বড় রান তাড়া করে ভারত জিতে যাবে। অনেকের বিশ্বাস ছিল ভারত লক্ষ্য অনায়াসেই ছুঁয়ে ফেলবে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়,  নিউ জিল্যান্ডের বোলাররা যখন লাইন এবং লেংথ বজায় রেখে বোলিং শুরু করেন, তখন রোহিত শর্মা কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়েন।শেষ পর্যন্ত রোহিত যেভাবে আউট হলেন, তা ছিল অনেকটা এই সিরিজের আগের দুই ম্যাচের মতোই। অর্থাৎ, একই ধরনের ভুল করে তিনি নিজের উইকেট হারান।

চাপের মুখে বড় শট খেলতে গিয়ে রোহিত শর্মা ক্রিস্টিয়ান ক্লার্কের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ২৮ রানেই ভারত প্রথম উইকেট হারায়। শুভমান গিল আবারও কাইল জেমিসনের ভেতরে আসা বল বুঝতে ভুল করে বোল্ড হন। ওয়ানডেতে এ নিয়ে চতুর্থবার জেমিসন তাকে আউট করলেন। মাত্র ৪৫ রানে ভারত ২ উইকেট হারিয়ে চাপে পড়ে। আগের ম্যাচের ব্যর্থতা ভুলে বিরাট কোহলি দারুণ একটি ছক্কা মেরে ইনিংস শুরু করেন। তিনি এবার বেশ সতর্ক ছিলেন, বিশেষ করে থার্ড ম্যান অঞ্চলে শট খেলার সময়, যেখানে আগে তিনি বেশ কয়েকবার আউট হয়েছিলেন। শ্রেয়াস আইয়ার আবারও একই ভুল করে ক্লার্কের বলে আউট হন। এমনকি আগের ম্যাচগুলোর ত্রাতা কেএল রাহুলও মাত্র ৩ রান করে ফিরে গেলে ভারত ৭১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে। এই কঠিন সময়ে উইকেটে আসেন নীতিশ কুমার রেড্ডি। কোহলি তাকে পরিস্থিতি বুঝিয়ে বলেন। তাদের পরিকল্পনা ছিল ঠিক নিউজিল্যান্ডের মিচেল ও ফিলিপস যেভাবে বড় জুটি গড়েছিলেন, সেভাবেই ব্যাটিং করা।  নীতিশ রেড্ডি এবং হার্ষিত রানা দুজনেই ফিফটি করে লড়াই চালিয়েছিলেন। কিন্তু নিউ জিল্যান্ডের রানের পাহাড় টপকানো ভারতের পক্ষে সম্ভব হয়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks