জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল (India Squad Announcement For T20 World Cup 2026) ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। শনিবার মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে বৈঠকে বসে অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। সেই বৈঠক ছিলেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং অধিনায়ক সূর্যকুমার যাদবও (Surya Kumar Yada) । বাদ গেলেন কারা? সুযোগ পেলেন কারা?
আরও পড়ুন- Satadru Dutta Case: পিঠে হাত দেওয়া বা জড়িয়ে ধরা পছন্দ হয়নি মেসির! পুলিসি জেরায় দাবি শতদ্রুর…
প্রথমেই ক্রিকেট মহলকে চমকে দিয়ে বিশ্বকাপের দলে জায়গা হয়নি শুভমন গিলের। শুধু গিলই নন, দলে জায়গা পাননি মহম্মদ সিরাজ, মহম্মদ শামিও। বিবেচনা করা হয়নি ঋষভ পন্থকেও। অন্যদিকে দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং, দলে এসেছেন ইশান কিশান। ১৫ জনের দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল।বিশ্বকাপের এই দলই নিউজিল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর পটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিংহ, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, ইশান কিশন এবং হর্ষিত রানা।
আরও পড়ুন- IND vs SA T20: সেরা ভারতই! টি-টোয়েন্টি সিরিজ জিতলেন সূর্যকুমাররা…
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের সূচি:
৭ ফেব্রুয়ারি, ২০২৬ ভারত বনাম আমেরিকা সন্ধ্যা ৭:০০ ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
১২ ফেব্রুয়ারি, ২০২৬ ভারত বনাম নামিবিয়া সন্ধ্যা ৭:০০ অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ভারত বনাম পাকিস্তান সন্ধ্যা ৭:০০ আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ভারত বনাম নেদারল্যান্ডস সন্ধ্যা ৭:০০ নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমদাবাদ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
