জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অজিত আগরকরের (Ajit Agarkar) নেতৃত্বে জাতীয় সিনিয়র দল নির্বাচক কমিটি ফের বসতে চলেছে অগ্নিপরীক্ষায়। আগামী শনিবার ২০ ডিসেম্বর দুপুর দেড়টায় বেছে নেওয়া হবে টি-২০ বিশ্বকাপে ভারতের দল (India Squad Announcement For T20 World Cup 2026)।
মুম্বইতে বিসিসিআইয়ের সদর দফতরে চূড়ান্ত তালিকা ঘোষণা। এবার ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আইসিসি-র শো-পিস ইভেন্ট ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে দল নির্বাচন করা হবে, তা টুর্নামেন্টের আগে অনুষ্ঠিত হওয়া ভারত বনাম নিউ জিল্যান্ড সিরিজের (New Zealand tour of India 2025-26) টি-২০ দলের মতোই হবে।
বিশ্বকাপের দল
ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টিআই সিরিজ শেষ হওয়ার একদিন পরেই বিশ্বকাপের দল ঘোষণা। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ইতোমধ্যেই প্রকাশিত। কাপযুদ্ধে অংশগ্রহণকারী ২০ দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে যুযুধান দুই পক্ষ- ভারত ও পাকিস্তান। সঙ্গে রয়েছে আমেরিকা, নামিবিয়া এবং নেদারল্যান্ডস। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের চূড়ান্ত দল ঘোষণা হবে ৮ জানুয়ারি। যা চূড়ান্ত দল ঘোষণার ডেডলাইনের অনেক আগেই। তবে আপাতত সম্ভাব্য দল জানাবেন আগরকররা।
স্যামসন থাকলেও নেই রিঙ্কু!
সূর্যকুমার যাদব বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দেবেন। শুভমন গিল হবেন তাঁর ডেপুটি। স্যামসন দলে জায়গা পাবেন বলেই আশা করা হচ্ছে। যদিও তিনি আর ওপেন করবেন না। আর জিতেশ শর্মাই প্রথম পছন্দের উইকেটরক্ষক হবেন বলে মনে করা হচ্ছে। রিঙ্কু সিং, যিনি ২০২৫ সালে মাত্র ৩০ বল খেলেছেন, সম্ভবত যশস্বী জয়সওয়াল ও নীতীশ কুমার রেড্ডি ব্যাক-আপ খেলোয়াড় হিসেবে দলে থাকতে পারেন।
টি-২০ বিশ্বকাপে ভারতের সম্ভাব্য দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল।
ব্যাকআপ: যশস্বী জয়সওয়াল, নীতীশ রেড্ডি ও রিঙ্কু সিং
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের সূচি:
৭ ফেব্রুয়ারি, ২০২৬ ভারত বনাম আমেরিকা সন্ধ্যা ৭:০০ ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
১২ ফেব্রুয়ারি, ২০২৬ ভারত বনাম নামিবিয়া সন্ধ্যা ৭:০০ অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ভারত বনাম পাকিস্তান সন্ধ্যা ৭:০০ আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ভারত বনাম নেদারল্যান্ডস সন্ধ্যা ৭:০০ নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমদাবাদ
আরও পড়ুন: ‘আর কোনও ম্যাচ নয়’! চূড়ান্ত রায় জানিয়ে দিল বিসিসিআই, কেঁপে গেল ভারতীয় ক্রিকেট…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
