March 24, 2026
8cfaf58dbb96b8e7e6ffbf11df0d52d6177434748339775_original.png
Spread the love


Gas Cylinder : এক ইরান-ইজরায়েল যুদ্ধ (Iran Israel War) বদলে দিয়েছে পুরো বিশ্বের জ্বালানি পরিস্থিতি। মজুত রান্নার গ্যাসের (Cooking Gas) কথা মাথায় রেখে LPG-র দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। বদলানো হয়েছে সিলিন্ডার বুকিংয়ের নিয়ম। জেনে নিন, মাসে এখন কয়টি সিলিন্ডার পাবেন ?  

বুকিং প্রক্রিয়ায় কিছু কড়াকড়ি
রান্নাঘরের বাজেটে টান পড়ার পাশাপাশি এবার সিলিন্ডার বুকিংয়ের নিয়মেও বড়সড় বদল এনেছে সরকার। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিটি পরিবারে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) সহ অন্যান্য সংস্থাগুলি বুকিং প্রক্রিয়ায় কিছু কড়াকড়ি আরোপ করেছে।

আপনার যদি রান্নার গ্যাসের কানেকশন থাকে, তবে ঝঞ্ঝাট এড়াতে এই নতুন নিয়মগুলি অবশ্যই জেনে রাখা প্রয়োজন।
১. মাসে ও বছরে সিলিন্ডার পাওয়ার সর্বোচ্চ সীমা
নতুন নিয়ম অনুযায়ী, একজন সাধারণ গ্রাহক মাসে সর্বোচ্চ ২টি সিলিন্ডার বুক করতে পারবেন। এর বেশি সিলিন্ডার বুক করার চেষ্টা করলে সিস্টেমটি আপনার বুকিং ব্লক করে দিতে পারে অথবা অতিরিক্ত ভেরিফিকেশনের প্রয়োজন হতে পারে।

ভর্তুকিযুক্ত সিলিন্ডার: প্রতি আর্থিক বছরে (১ এপ্রিল থেকে ৩১ মার্চ) মোট ১২টি সিলিন্ডার ভর্তুকি মূল্যে পাওয়া যাবে।

সর্বোচ্চ সীমা: যদি প্রয়োজন হয়, তবে ১২টির বাইরে আরও ৩টি অর্থাৎ বছরে মোট ১৫টি সিলিন্ডার বুক করা সম্ভব। তবে ১৩তম সিলিন্ডার থেকে কোনও ভর্তুকি মিলবে না।

২. বুকিংয়ের সময়সীমায় বদল
আগে যেখানে একটি সিলিন্ডার নেওয়ার ২১ দিন পর দ্বিতীয়টি বুক করা যেত, এখন সেই সময় বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। অর্থাৎ, একবার সিলিন্ডার ডেলিভারি হওয়ার পর পরবর্তী বুকিংয়ের জন্য আপনাকে অন্তত ২৫ দিন অপেক্ষা করতে হবে।

৩. অতিরিক্ত সিলিন্ডারের জন্য ‘Hello BPCL’ অ্যাপ
যদি আপনার বাৎসরিক ১২টি সিলিন্ডারের কোটা শেষ হয়ে যায় এবং আপনি আরও সিলিন্ডার চান, তবে আপনাকে ‘Hello BPCL’ মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। সেখানে আপনাকে কিছু নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে হবে:

বাড়িতে কি কোনও বিয়ে বা বিশেষ অনুষ্ঠান থাকলে ? কতজন অতিথি আসার সম্ভাবনা রয়েছে ?
আপনার উত্তরের ওপর ভিত্তি করেই ঠিক করা হবে আপনি অতিরিক্ত সিলিন্ডার পাবেন কি না।

৪. ওটিপি (OTP) ও ই-কেওয়াইসি (e-KYC) বাধ্যতামূলক
ডেলিভারি কোড: এখন সিলিন্ডার হাতে পাওয়ার সময় আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি DAC (Delivery Authentication Code) বা ওটিপি আসবে। সেটি ডেলিভারি বয়কে না দিলে সিলিন্ডার পাওয়া যাবে না।

ই-কেওয়াইসি: সরকার সমস্ত গ্রাহকদের জন্য e-KYC আপডেট করা বাধ্যতামূলক করেছে। যাদের কেওয়াইসি আপডেট নেই, তাদের ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে।

রেজিস্টার্ড মোবাইল নম্বর: শুধুমাত্র রেজিস্টার্ড নম্বর থেকেই এখন বুকিং করা সম্ভব। নম্বর বদলে থাকলে দ্রুত এজেন্সিতে গিয়ে তা আপডেট করিয়ে নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks