April 8, 2026
dcc739702df439fca0664a0a3db0c7731775590044242507_original.jpg
Spread the love


হায়দরাবাদ: উপ্পলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে (SRH vs LSG) সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) আইপিএল (IPL 2026) ম্যাচ ঘিরে বিতর্ক। ম্যাচের শেষ বল বাউন্ডারি পার করার আগেই আবেশ তা ব্যাট দিয়ে আঘাত করেন। এই নিয়েই শুরু হয় চর্চা, তর্ক, বিতর্ক। এবার এই ঘটনায় বিসিসিআইকে অভিযোগ জানাতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। শুধু সেই ঘটনা নয়, ওই ম্য়াচের একাধিক আম্পায়ারিং সিদ্ধান্ত নিয়েও অসন্তুষ্ট সানরাইজার্স। সব বিষয়টি নিয়েই ভারতীয় বোর্ডের দ্বারস্থ হতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। 

রিপোর্ট অনুযায়ী সানরাইজার্স লখনউয়ের বিরুদ্ধে হেনরিখ ক্লাসেনের আউটের সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ। বাউন্ডারি লাইনে ক্লাসেনের ক্যাচ ধরেন ফিল সল্ট।সেই সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হয়। তৃতীয় আম্পায়ারের তরফে জানানো হয় সল্ট যে বাউন্ডারি লাইন স্পর্শ করেছেন, তার কোনও স্পষ্ট প্রমাণ নেই, তাই ক্লাসেনকে আউটই দেওয়া হয়।

এছাড়া দুই বল বাকি থাকতেই বাউন্ডারি মেরে ঋষভ পন্থ লখনউকে ম্যাচ জেতান। তবে রিপ্লেতে দেখা যায় মাঠের বাইরে থাকা আবেশ খান বল বাউন্ডারি পার করার আগেই ব্যাট দিয়ে আঘাত করেন। এর জন্য অনেকেই দাবি করেন বলটি ডেড বল ঘোষণা করে লখনউকে পাঁচ রানের পেনাল্টি দেওয়া উচিত ছিল। এইসব ঘটনায় ক্ষুব্ধ সানরাইজার্স। এর আগের ম্যাচে কেকেআরের বিরুদ্ধে অভিষেক শর্মার আউট করেও হতাশ ছিল সানরাইজার্স। সব মিলিয়ে রেগে লাল সানরাইজার্স কর্তৃপক্ষ এবার বিসিসিআইয়ের দ্বারস্থ হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এই দুই ঘটনায়ই বিসিসিআইয়ের দ্বারস্থ হওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছে সানরাইজার্স।

সেই লো স্কোরিং ম্য়াচে আবেশ খানের ভিডিও তো ভাইরাল হয়ই, পাশাপাশি আরও একটি ভিডিও নেটিজেনদের নজর কাড়ে। সানরাইজার্সকে হারিয়ে মরশুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তোলে লখনউ। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মহম্মদ শামি। তবে হালে প্রবল সমালোচনার মুখে পড়া অধিনায়ক পন্থও অপরাজিত ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। আর তিনি উইনিং শট মারতেই স্ট্যান্ডে লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার চোখে জল দেখা যায়।

শান্তভাবে দলের জয় উদযাপন করেন তিনি। আপ্লুত হয়ে নিজের বুক হাত দিয়ে ঠুকতে দেখা যায় গোয়েঙ্কাকে। হালে দিল্লি ক্যাপিটালসের কাছে লখনউ সুপার জায়ান্টস হারার পরে পন্থের সঙ্গে গোয়েঙ্কার কথোপকথন নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। অনেকেই সেই ঘটনার সঙ্গে কয়েক মরশুম আগে তৎকালীন অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে গোয়াঙ্কার উত্তপ্ত কথোপকথনের তুলনা টেনে লখনউয়ের কর্ণধারের তুলোধনা করেছিলেন। তবে রবিবার ম্যাচের পর টিম মালিকের প্রতিক্রিয়া প্রমাণ করে দিল যে, দলের তিনি ওতপ্রোতভাবে জড়িত। দলের হার, জয়, দুইটিই তাঁর কাছে অত্যন্ত আবেগের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks