জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের প্রেমে কি শেষে অন্ধই হয়ে গেল পাকিস্তান! ভারতে শত্রুদেশের দেশের সরকার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে, (T20 World Cup 2026) পাকিস্তান দলকে অংশগ্রহণের অনুমতি দিল ঠিকই, তবে তারা ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হতে চলা ইন্ডিয়ার সঙ্গে গ্রুপ পর্যায়ে ম্যাচ বয়কট করল! (Pakistan To Boycott India T20 World Cup 2026 Match)। রবিরার, ১ ফ্রেব্রুয়ারি পাক সরকার সমাজ মাধ্যমে বিবৃতি দিয়ে বড় ঘোষণা করে দিল। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পিসিবি প্রধান মহসিন নাকভির মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশকেই সমর্থন পাকিস্তানের!
বাংলাদেশকে সমর্থন জানিয়ে এর আগেই বিশ্বকাপ থেকে নাম তুলে নেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছিল পাকিস্তান। তবে সেটা একেবারেই ধোপে টেকেনি। আইসিসি সতর্ক করার পরেই নিজেদের অবস্থান পাল্টায় তারা। প্রশ্ন উঠছে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট কি বাংলাদেশকে সমর্থন জানাতে? বিসিসিআইয়ের নির্দেশে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে সই করিয়েও কেকেআর রিলিজ করে দেয় সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে। এর পর থেকেই বাংলাদেশের ক্ষোভের পাহাড় জমতে শুরু করে। সেই আইপিল সম্প্রচার নিষিদ্ধ করেই থামেনি ইউনূসের সরকার, নিরাপত্তাজনিত আশঙ্কায় বাংলাদেশ, তাদের ম্যাচগুলি ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার চেষ্টায় বারবার আইসিসি-কে চিঠি দিয়েছিল। কিন্তু আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। এরপর ক্ষুব্ধ বাংলাদেশ টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় এবং স্কটল্যান্ডকে তাদের বিকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
পাকিস্তান আগেই বলেছিল
পাকিস্তান ইঙ্গিতই দিয়েছিল যে, তারা বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টুর্নামেন্টটি বর্জন করতে পারে। গত সপ্তাহের আইসিসি বোর্ডের ভার্চুয়াল বৈঠকে পাকিস্তান বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছিল এবং বলেছিল যে গতবছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তার কারণে পাকিস্তানের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে নেওয়ার একটি নজির ছিল। সেবার ভারত, যারা ২০০৮ সালের পর থেকে পাকিস্তানে সফর করেনি, তাদের সব ম্যাচ দুবাইতে খেলেছিল এবং ট্রফিও জিতেছিল। পাকিস্তানকেও একই বিকল্প দেওয়া হয়েছে, যারা ভারতে সফর করবে না এবং গত বছর স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কায় তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি খেলবে, যেখানে বলা হয়েছিল যে যখনই দুই দেশের মধ্যে কোনও একটি দেশ আইসিসি ইভেন্টের আয়োজক হবে, তখন তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে BIG BREAKING! গ্রেফতার দেশের তারকা ব্যাটার, মদ্যপ হয়ে SUV চালিয়ে ৩…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
