বেঙ্গালুরু: ইনিংসের মাঝপথেই মোটামুটি ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। বোঝা যাচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঘরের মাঠে দুইয়ে দুই করতে চলেছে। তবে চেন্নাই সুপার কিংসের লোয়ার অর্ডারের লড়াইয়ে সেই অবধারিত জয়টা আসতে একেবারে ইনিংসের শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হল। ৪৩ রানে ম্যাচ জিতল আরসিবি। ব্যাট হাতে দেবদত্ত পাড়িক্কাল, টিম ডেভিড ও রজত পাতিদারের দুরন্ত পারফরম্যান্সের পর বলে ভুবনেশ্বর কুমার ও জেকব ডাফি, ক্রুণাল পাণ্ড্যদের সমবেত লড়াইয়ে জয় পেল আরসিবি।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
