February 24, 2026
580513-sourav-ganguly-on-eden-pitc.gif
Spread the love


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-দক্ষিণ আফ্রিকা ইডেন টেস্ট (India vs South Africa Eden Gardens Test) পাঁচদিনের বদলে, স্রেফ আড়াই দিনে শেষ হয়েছে। ভারতের মুখের গ্রাস ছিনিয়ে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নরা ৩০ রানে কলকাতায় জয়ধ্বজা উড়িয়েছে। শুভমন গিলরা (Shubman Gill) ১২৪ রান তাড়া করতে গিয়ে ৯৩ রানেই গুটিয়ে গিয়েছিল টেম্বা বাভুমাদের (Temba Bavuma) সামনে। দু’ম্যাচের সিরিজে ভারত ১-০ পিছিয়ে। ইডেন টেস্ট শেষ হলেও বিগত তিন দিন, সেই ইডেনের পিচ নিয়েই রীতিমতো পোস্টমর্টেম চলছে বাইশ গজে। এবার যা বলার সাফ বলে দিলেন অধুনা সিএবি প্রেসিডেন্ট (CAB President) ও প্রাক্তন বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: বিশ্বকাপে ৭ ম্যাচে ৩০৮, তারপরেই হুইলচেয়ারে! আর এবার রাতারাতি মডেল হয়ে চমকে দিলেন…

সৌরভের প্রথম পরীক্ষা

পাক্কা ৬ বছর পর বঙ্গজ ক্রিকেটের মসনদে ফিরেছেন মহারাজ। দায়িত্ব পাওয়ার পরেই ভারত-দক্ষিণ আফ্রিকা ইডেন টেস্ট ছিল তাঁর প্রথম বড় পরীক্ষা। তবে সৌরভ এবার উড়িয়ে খেলেই পিচ ‘কাজিয়া’ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখলেন। উড়িয়ে খেলেই বোর্ডের কোর্টে বল পাঠালেন সৌরভ। ইডেনর পিচ এবার প্রথম ওভার থেকেই অনিয়মিত আচরণ করেছে। টার্ন এবং অসম বাউন্স মিশেছিল। ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর জোর দিয়ে বলেছিলেন যে, পিচে কোনও ‘জুজু’ ছিল না। তিনি সরাসরি ব্যাটারদের উপরেই দোষ চাপিয়ে জানিয়ে ছিলেন যে, তিনি তাঁদের কাছ থেকে আরও ভালো ফল আশা করেছিলেন।

পিচ বিতর্কে সৌরভ

এক সর্বভারতীয় মিডিয়ায় সৌরভ ইডেনের পিচের বিষয়ে বলেন, ‘না, না, আমি এসবে জড়াতে চাই না। টেস্টের চার দিন আগে বিসিসিআইয়ের কিউরেটররা এসে পিচের দায়িত্ব নিয়েছে। আমাদের নিজস্ব কিউরেটরও (সুজন মুখোপাধ্যায়) আছেন। যিনি দীর্ঘদিন ধরেই অসাধারণ ভালো কাজ করছেন। অনুরোধ করা হয়েছিল এবং সেই অনুরোধ রাখা হয়েছে। এটাই বলার। ইডেনের সর্বশ্রেষ্ঠ পিচ মোটেই ছিল না। এটা আমাকে পুরোপুরি স্বীকার করতেই হবে। আমি মনে করি টপ-অর্ডার এবং মিডল-অর্ডারের ব্যাটাররা আরও ভালো ক্রিকেট পিচের দাবিদার। ইডেন গার্ডেন্সে তিন দিন হাউজফুল ছিল। আমি পুরোপুরি বিশ্বাস করি যে, গৌতম গম্ভীর এবং তাঁর টিম ইন্ডিয়া ইডেনে যে পিচে খেলেছে তার চেয়ে আরও অনেক ভালো উইকেটেই পাবে।’

পিচ বিতর্কে সুজন

পিচ বিতর্কে কিউরেটর সুজন বললেন, ‘কখনও কখনও এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। আমরা দল, কোচ এবং অধিনায়কের অনুরোধ রাখার চেষ্টা করি। এবং আমরা এটাই করি আর এটাই হয়। এবং আপনি খেলার পরে গৌতম গম্ভীরকে বলতে শুনেছেন যে, তিনি এই ধরনেরই পিচ চেয়েছিলেন এবং তাঁকে এই ধরনেরই পিচ দেওয়া হয়েছিল।অধিনায়ক এবং কোচের অনুরোধ রাখা হয়েছে।’ বোঝাই যাচ্ছে যে, একেবারে বিসিসিআই-এর ইচ্ছাতেই ইডেনে সিএবি পিচ বানিয়েছিল। সৌরভ-সুজন জলের মতো বুঝিয়ে দিলেন…

আরও পড়ুন: গম্ভীরের কোচিং দর্শন নিয়ে সৌরভের কটাক্ষ, ইডেন টেস্ট হার নিয়ে তীব্র প্রতিক্রিয়া…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks