জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর নভেম্বরের কথা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) জানিয়ে দিয়েছিল যে, টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) শেষ হলেই হেড কোচ হিসেবে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক শেষ হবে জোনাথন ট্রটের (Jonathan Trot)। গত ১৯ ফেব্রুয়ারি আফগানিস্তান-কানাডার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল। রশিদ খানরা ৮২ রানে জিতেই ট্রটকে দারুণ ফেয়ারওয়েল দিলেন। ২০২২ সালে যুদ্ধবিধ্বস্ত ক্রিকেটীয় দেশের দায়িত্ব নেওয়া প্রাক্তন ইংরেজ টপ অর্ডার ব্যাটার তাঁর দায়িত্ব শেষ করলেন। এবার ফিরে যাবেন দেশে। আফগানদের সঙ্গে মধুরেণ সমাপয়েৎ হলে, বিদায়লগ্নে সাংবাদিক বৈঠকে আর নিজের চোখের জল ধরে রাখতে পারেননি ট্রট।
কোচ হিসেবে ট্রট আফগানিস্তানের ভাগ্যই বদলে দিয়েছেন। আজ বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং টিম আফগানিস্তান। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে আফগানিস্তান দুরন্ত পারফর্ম করেছিল। ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছিল তারা। এবং শেষ পর্যন্ত অল্প পয়েন্টে সেমিফাইনালে ওঠার সুযোগ হারায় তারা। আফগানিস্তান ২০২৪ সালের আইসিসি টি২০ বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিল। যা দলের ইতিহাসে বিরাট মাইলফলক।
আরও পড়ুন: ‘ও একটা খুনি, আমার কাছে ভিডিয়ো আছে’! পাক ক্রিকেটারের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে বিস্ফোরক সানিয়া…
আফগানিস্তানের কোচ হিসেবে বিদায়ী সাংবাদিক বৈঠকে ট্রট বলেন, ‘আমি শুধু ভাবছি এবং এখানে বসে আপনাদের অনেক কিছু বলতে পারি যা আমি নিজের চোখে দেখেছি কিন্তু প্রতিভার ক্ষেত্রে, হ্যাঁ – আমি বলেছিলাম আমি হতাশ হতে চাইনি। কোচ হিসেবে আমার সবার প্রথম আয়ারল্যান্ড সফরের কথা মনে পড়ছে। আমি এমন কিছু দেখেছি যা বুঝতে পেরেছিলাম যে, এই দলের ছেলেরা কী ভীষণ প্রতিভাবান এবং ফোকাসড। মানসিকতা, পেশাদারিত্ব এবং উচ্চ মানদণ্ডের সাথে নিজেদের ধরে রাখতে পারলে, ব্যক্তি নয় বরং দল হিসেবে উচ্চ মান এবং পেশাদারিত্বের সঙ্গে ধরে রাখতে পারলেই হবে। আমার মনে আছে প্রথমবার ইব্রার সঙ্গে দেখা হয়েছিল। আমার মনে আছে প্রথমবার আজমতকে দেখেছিলাম, আমার মনে আছে প্রথমবার গুরবাজকে দেখেছিলাম এবং ভাবছিলাম, কী অসাধারণ সব খেলোয়াড়। ভেবেছিলাম যা পেয়েছি তা দিয়েই গড়ে তোলার চেষ্টা করি, যেন প্রাকৃতিক ভাবে মজুদ কাঁচা রসদ। দারুণ, ধন্যবাদ। এবং দেখা যাক আমরা এবার কোথায় পৌঁছতে পারি। আমাদের মুজিব, নবী, রশিদদের মতো নাম ছিল। কিন্তু এটি সেই জিনিসগুলির মধ্যে একটি। এবং আমার মনে আছে যে প্রথম সফরটি কতটা বিশৃঙ্খল ছিল যেখানে আমরা এখন চক এবং চিজ।’
আরও পড়ুন: ‘মুসলিমরা রাজত্ব করতে এসেছে, দাসত্ব করতে নয়’! ভারত-পাক ম্যাচের পর রিজওয়ানের হুঙ্কার ভাইরাল…
আফগানিস্তানের যুব স্তরে পরিকাঠামো, প্রতিদিনের ক্রিকেট কোচিং নেই। এমনকী সেই দেশে ক্রিকেট অ্যাকাডেমির অভাবের কারণে আফগান খেলোয়াড়রা প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, তা সত্ত্বেও তাঁরা কীভাবে উচ্চ স্তরে কাজ করে চলেছেন তা দেখে অবাক হয়েছেন ট্রট। তিনি খেলোয়াড়দের কৃতিত্ব দিয়েছেন পাঁকে পদ্ম ফোটানোর জন্য়। তিনি মনে করেন তরুণ ক্রিকেটারদের দক্ষতা এবং খেলার প্রতি আবেগ বিকাশের জন্য যে অন্যান্য দেশের মতো সুযোগ-সুবিধা দেওয়া প্রয়েজন। ইংরেজ কোচ আশা করেন যে, আগামী দিনে আফগানিস্তান সেমিফাইনাল এবং ফাইনাল খেলবে। শুধু দরকার ভালো পরিকাঠামো। কানাডা ম্যাচের আগে রশিদ খান ট্রটকে শ্রদ্ধাঞ্জলি জানান এবং ইব্রাহিম জাদরান তার প্লেয়ার অফ দ্য ম্যাচ বিদায়ী কোচকে উৎসর্গ করেন। ট্রট আগামী দিনে নিজের দেশের কোচিংয়ের দায়িত্ব নিতে পারেন বলেই খবর। যদিও ট্রট নিজে মুখে কিছুই জানাননি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
