তেহরান : কবে, শেষ হবে ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ তা স্পষ্ট নিয়। এদিকে হরমুজ প্রণালী নিয়ে টানাপোড়েনের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বব্যাপী। এই জলপথের উপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। এবার এই সংকীর্ণ জলপথ থেকে সুবিধা আদায়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল তারা। কিছু জাহাজ এই জলপথ অতিক্রম করলে তাদের ২ মিলিয়ন ডলার (প্রায় ১৮.৮ কোটি টাকা) চার্জ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। ইরান ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদন অনুসারে, ইরান সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ও আইনপ্রণেতা আলাউদ্দিন বোরুজের্দি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-কে জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ন্ত্রণের নতুন পদ্ধতির সূচনা করে ব্যাপক হারে টোল আদায় ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন জাহাজের চলাচলের সংকীর্ণ এই পথের ওপর নিজেদের নিয়ন্ত্রণকে কাজে লাগানোর চেষ্টা করছে ইরান। বোরুজের্দির মতে, এই পদক্ষেপ কয়েক দশক পর হরমুজ প্রণালীতে নতুন ‘সার্বভৌম শাসন’-এর প্রতিফলন। বোরুজের্দি বলেন, “প্রণালী অতিক্রমকারী কিছু জাহাজ থেকে ট্রানজিট ফি হিসেবে ২০ লক্ষ ডলার আদায় করা ইরানের শক্তিরই প্রতিফলন। এখন, যেহেতু যুদ্ধের খরচ আছে, তাই স্বাভাবিকভাবেই আমাদের এটা করতে হবে এবং হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে ট্রানজিট মাশুল নিতে হবে।”
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
