March 13, 2026
c71d6a2411f7bd3317cf98ec61eb1ba3177236963079350_original.jpg
Spread the love


সন্দীপ সরকার, কলকাতা: একদিকে মুকুটরক্ষার চাপ । অন্যদিকে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ওয়েস্ট ইন্ডিজ়ের রেকর্ড । রবিবার টি-২০ বিশ্বকাপের মরণ-বাঁচন ম্যাচে মরিয়া ভারত একাদশ নিয়ে কোনও পরীক্ষা নিরীক্ষা করে কি না, দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা । ক্যারিবিয়ান বিগহিটারদের রুখতে কী কৌশল প্রয়োগ করেন সূর্যকুমার যাদব-গৌতম গম্ভীররা, তা নিয়ে কৌতূহল কম ছিল না ।

যদিও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে কার্যত কোয়ার্টার ফাইনালে পরিণত হওয়া ম্যাচে একাদশ নিয়ে ঝুঁকি নিল না টিম ইন্ডিয়া । জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সুপার এইটের আগের ম্যাচে যে একাদশ খেলেছিল, সেই দলেই আস্থা রাখল ভারত । অর্থাৎ, একাদশের বাইরেই রইলেন রিঙ্কু সিংহ, কুলদীপ যাদব ।

ইডেনে রাতের দিকে শিশির বড় সমস্যা হতে পারে । নৈশালোকের ম্যাচে শিশিরে পরে ফিল্ডিং করা দলের বল গ্রিপ করতে সমস্যায় হয় । যে কারণে টস জিতে ফিল্ডিং নিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ।

ভারতের একাদশ

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিংহ ও বরুণ চক্রবর্তী । 

 

ওয়েস্ট ইন্ডিজ়ের একাদশ

শাই হোপ (অধিনায়ক, উইকেটকিপার), রস্টন চেজ়, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, ম্যাথু ফোর্ড, আকিল হোসেন, গুদাকেশ মোতি ও শামার জোসেফ । 

সূর্যকুমার যাদব বলেন, ‘এই মাঠে রান তাড়া করাই ভাল। পরের দিকে উইকেট আরও সহজ হয়ে যায়। সেই সঙ্গে শিশিরের ব্যাপারটাও মাথায় রয়েছে। তাই রান তাড়া করাটাই সঠিক বিকল্প।’

টসের পর ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ জানিয়ে দেন যে, টস জিতলে তাঁরাও প্রথমে ফিল্ডিং করতেন । দলে একটি পরিবর্তন করে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ় । ব্র্যান্ডন কিংয়ের পরিবর্তে বাড়তি স্পিনার হিসাবে খেলানো হচ্ছে আকিল হোসেনকে । হোপ বলেন, ‘আমরা চাই ধারাবাহিকভাবে ভাল ক্রিকেট খেলতে ।’

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks