ওয়াশিংটন: পশ্চিম এশিয়ার (Iran Israel War) যুদ্ধ গড়াল ২৪ দিনে। অবশেষে কি যুদ্ধ থামার ইঙ্গিত পাওয়া গেল? আর সেই ইঙ্গিত দিলেন কি খোদ ডোনাল্ড ট্রাম্প?
‘ইরানের তাপবিদ্যুৎ কেন্দ্রে ৫ দিনের হামলা নয়’, ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের ট্রুথ হ্যান্ডলে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘ইরানের তাপবিদ্যুৎ কেন্দ্রে ৫ দিন হামলা নয়। ২ দিন ধরে ইরানের সঙ্গে আলোচনা চলছে।’ ইরানের সঙ্গে সদর্থক আলোচনার দাবি আমেরিকার। ইরানের তাপবিদ্যুৎ কেন্দ্রে আমেরিকার হামলায় তাই আপাতত ‘বিরতি’ ঘোষণা করল আমেরিকা।
পশ্চিম এশিয়ার যুদ্ধ গড়াল ২৪ দিনে। একদিকে ইরান ইজরায়েলকে লক্ষ্য করে পরপর মিসাইল ছুড়ছে। অন্যদিকে ইরানে হামলা চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকা। আজই শেষ হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে ইরানকে দেওয়া ট্রাম্পের ডেডলাইন। আমেরিকার কথা না মানলে ইরানের ধ্বংস আসন্ন, ফের হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট।
হরমুজ প্রণালী নিয়ে টানাপোড়েনের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বব্যাপী। এই জলপথের উপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। এবার এই সংকীর্ণ জলপথ থেকে সুবিধা আদায়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল তারা। কিছু জাহাজ এই জলপথ অতিক্রম করলে তাদের ২ মিলিয়ন ডলার (প্রায় ১৮.৮ কোটি টাকা) চার্জ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। ইরান ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদন অনুসারে, ইরান সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ও আইনপ্রণেতা আলাউদ্দিন বোরুজের্দি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-কে জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ন্ত্রণের নতুন পদ্ধতির সূচনা করে ব্যাপক হারে টোল আদায় ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।
US President Donald Trump posts on Truth Social, “…I have instructed the Department of War to postpone any and all military strikes against Iranian power plants and energy infrastructure for a five day period, subject to the success of the ongoing meetings and discussions” pic.twitter.com/N3Bavc4ylv
— ANI (@ANI) March 23, 2026
পাল্টা ইরানের হুঙ্কার, হামলা চললে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে হরমুজ প্রণালী। হরমুজ ইস্যুতে ট্রাম্পের হুমকির জেরে ফের বাড়ল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ব্যারেল তেলের দাম ছাড়াল ১১৪ ডলার। এই প্রেক্ষাপটে মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, রান্নার গ্যাসের কালোবাজারি ও মজুতদারি রুখতে আলোচনা হয়েছে বৈঠকে।
