March 20, 2026
1a6552cef5dc7b244e3a0dbb56a301dc1773999786592206_original.jpg
Spread the love


কলকাতা: গত মরশুমে একেবারেই আশানুরুপ পারফর্ম করতে পারেনি কেকেআর। ১৪ ম্য়াচে ১২ পয়েন্ট ঝুলিতে পুরে পয়েন্ট টেবিলে আট নম্বরে থেকে অভিযান শেষ করেছিল নাইট শিবির। প্রথম ম্য়াচে হায়দরাবাদের বিরুদ্ধে অর্ধশতরান বাদ দিলে গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে ছাপই ফেলতে পারেননি রাহানে। নেতৃত্বেও ডাহা ফেলই বলা চলে। এই পরিস্থিতিতে রাহানের ওপর আরও একবার এই মরশুমের দলের দায়ভার দিয়েছে কেকেআর ম্য়ানেজমেন্ট। বড় ভুল হয়ে গেল না তো…?

গত মরশুমের আগে নিলামে প্রথমে রাহানে আনসোল্ডই ছিলেন। পরে তাঁকে দ্বিতীয় দফায় বেস প্রাইস ১.৫০ কোটি টাকায় দলে নেয় কেকেআর। একমাত্র অভিজ্ঞতার নিরিখেই ক্যাপ্টেনও নির্বাচিত করা হয়েছিল তাঁকে। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। স্পিনের বিরুদ্ধে দুর্বলতা বড় হয়ে দেখা গিয়েছে। এমনকী পেসের সামনেও নড়বড়ে লেগেছে মাঝে মধ্যে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বর্তমানে বহু দূরে। জাতীয় দলে ফেরার সম্ভাবনাও নেই প্রায়। এই পরিস্থিতিতে আরও একটা মরশুমে সেই রাহানেই কেকেআরের নেতৃত্বভার সামলাবেন। টিম ম্য়ানেজমেন্ট এবারও ভরসা রেখেছে বছর সাঁইত্রিশের মুম্বইকরের ওপরই। 

প্রশ্ন উঠেছে আদৌ কি কেকেআরের কাছে ক্যাপ্টেন হিসেবে কোনও বিকল্প নেই আর? এই বিষয়টাই উত্থাপন করেছেন প্রাক্তন নাইট ওপেনার আকাশ চোপড়াও। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ”কেকেআর তাদের নিলাম পর্বে দ্বিতীয় কি তৃতীয় দফায় রাহানেকে নিয়েছিল। আপনার ক্যাপ্টেন্সির পছন্দ কখনওই নিলামে এত পরে আসতে পারেন না। নইলে প্রথমে নাম উঠলেই ক্যাপ্টেন হিসেবে তাঁকে দলে নেওয়া উচিৎ ছিল। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ক্যাপ্টেনের বিশাল ভূমিকা রয়েছে।”

এদিকে, ইতিমধ্যেই ইডেনে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেকেআর শিবির। গতকাল রাতেই শহরে এসে পৌঁছেছেন দলের ২ তারকা ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্য়ালেন। কিছুদিন আগেই এই মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝোড়ো শতরান হাঁকিয়েছিলেন কিউয়ি ওপেনার ফিন অ্য়ালেন। তাঁকে নিয়ে সমর্থকদের উন্মাদনার পারদও বাড়ছে চরচর করে। ম্যাচ পরিস্থিতিতে নিজেদের প্রস্তুতি সারার জন্য সন্ধ্যা ছয়টা থেকে এই প্রস্তুতি ম্যাচ খেলবে কেকেআর। মিস্ট্রি স্পিনের বিরুদ্ধে কেকেআর ওপেনারদের দক্ষতা, ফিনিশারদের পাওয়ার হিটিং, ফাস্ট বোলাররা কতটা সঠিক জায়গায় বল রাখছেন, সেইসব বিষয়গুলিই কোচেরা নজর রাখবেন। কেকেআরের সমর্থকরা এই ম্য়াচ সরাসরি দেখতে পারবেন। তার জন্য সকলকে কেকেআরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে নজর রাখতে হবে। রাহানেকেও নিশ্চিতভাবে এই ম্য়াচে খেলতে দেখা যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks