March 28, 2026
7992a5d8995b59c1c8c3fa832cf6e7231774455117290223_original.jpg
Spread the love


কলকাতা: গ্যাস বুকিংয়ের (Gas Booking) নিয়মে কোনও বদল হয়নি, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে দেশে পর্যাপ্ত পরিমাণে LPG-র মজুত রয়েছে। যদিও গ্যাস ডিস্ট্রিবিউটারদের অনেকেই জানাচ্ছেন, সঙ্কট এখনও জারি রয়েছে।

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে গ্যাসের হাহাকারের ছবি সামনে এসেছে। এই আবহেই গ্যাস বুকিং নিয়ে ধোঁয়াশা কাটাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সরকারের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, 

গ্যাস বুকিংয়ের নিয়মে পরিবর্তন বদল হয়নি।

রিফিল বুকিংয়ের সময়সীমা অপরিবর্তিত রয়েছে

অর্থাৎ শহরাঞ্চলে ২৫ দিন ও গ্রামীণ এলাকায় ৪৫ দিন।  

শহরাঞ্চলে দু’টো গ্যাস বুকিংয়ের মাঝে, সময়ের ব্যবধান আরও বাড়ানো হল। ১৪.২ কেজির ডবল সিলিন্ডার থাকলে একটা বুকিংয়ের ৩৫দিন পর দ্বিতীয় বুকিং করা যাবে। অর্থাৎ দু’টো বুকিংয়ের মধ্যে ৩৫ দিনের ব্য়বধান রাখতেই হবে। শহরে ৫ কেজির সিলিন্ডার একটি বুক করার পরে ৯ দিন পর দ্বিতীয়টি বুক করা যাবে। গ্রাম, দুর্গম এলাকায় এই ব্যবধান হল ১৬ দিন। শহরে ১০ কেজির সিলিন্ডার একটি বুক করার পরে ১৮ দিন কাটলে দ্বিতীয়টি বুক করা যাবে। গ্রাম, দুর্গম এলাকায় এই সময়সীমা বাড়িয়ে ৩২ দিন করা হয়েছে। সিঙ্গল সিলিন্ডার থাকলে দু’টো বুকিংয়ের মাঝে সময়ের ব্যবধান রাখতে হবে ২৫ দিন। তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে এই সময় সবথেকে বেশি। তাঁরা একটি সিলিন্ডার বুক করার ৪৫ দিনের মাথায় পরেরটি বুক করতে পারবেন। 

আরও পড়ুন, এটিএম থেকে টাকা তোলা থেকে শুরু করে আধার পর্যন্ত… ১ এপ্রিল থেকে এই ৫টি বড় পরিবর্তন আসতে চলেছে

সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে দেশে পর্যাপ্ত পরিমাণে LPG-র মজুত রয়েছে। কেন্দ্রীয় সরকার বিবৃতি জারি করলেও ধোঁয়াশায় গ্যাস ডিস্ট্রিবিউটাররা। সমস্যার কথা জানাচ্ছেন গ্যাস ডিস্ট্রিবিউটাররা। LPG সঙ্কটে এখনও সমস্যায় পড়তে হচ্ছে ডিস্ট্রিবিউটারদের। এক ডেলিভারি বয়ের দাবি, ‘৫০০ বুক করলে ২০০ আসছে। সামান্য কয়েকটা গ্যাস এসেছে। গ্যাস চেন দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। গ্যাস না দিলে মারতে আসছে।’ 

অন্যদিকে, যুদ্ধ পরিস্থিতির জেরে সমস্য়ায় পড়েছেন অটো চালকরা। তাঁদের অভিযোগ, অটোর LPGর দাম বাড়লেও মিলছে না যোগান। পেট্রল পাম্প গুলিতে লম্বা লাইন চোখে পড়ছে। চালকদের অনেকেরই অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না LPG

পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেদিকেই নজর।

এদিকে, পাশাপাশি, নরেন্দ্র মোদির আশ্বাস, ভারতের কাছে পর্যাপ্ত অপরিশোধিত তেল মজুত আছে। পরিস্থিতি মোকাবিলায় গঠন করা হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি। বুধবার ডাকা হয়েছিল সর্বদল বৈঠক। মোদি সরকারের বিদেশনীতির তীব্র সমালোচনা করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানিয়েছেন আগেই যে, তিনি সর্বদল বৈঠকে উপস্থিত থাকবেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks