February 24, 2026
47d3acc088da036bfb3e0617e18314a71770044357903206_original.jpg
Spread the love


সিডনি: অস্ট্রেলিয়ার পেস বোলিং ইউনিটে আরও একটি ধাক্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর কিছুদিন বাকি। তার আগে প্যাট কামিন্স ছিটকে গিয়েছিলেন আগেই। এবার অ্য়াকিলিস ইনজুরির জন্য টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার গ্রুপ পর্বের প্রথম কয়েকটি ম্য়াচে খেলতে পারবেন না জশ হ্যাজেলউড। ক্রিকইনফোয় প্রকাশিত খবর অনুযায়ী সিডনিতে নিজের রিহ্যাব সারছেন হ্যাজেলউড। কিন্তু এখনও পুরোপুরি ম্য়াচ ফিট হয়ে উঠতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে শন অ্য়াবটকে দলে রাখা হয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া স্কোয়াডে ছিলেন না গ্লেন ম্য়াক্সওয়েল, টিম ডেভিড ও নাথান এলিস। তাঁরা প্রত্যেকেই দ্রুত কলম্বোয় অজি স্কোয়াডে যোগ দিতে চলেছেন। আগামী ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে তো অবশ্যই এমনকী আরও কয়েকটি ম্য়াচে হয়ত অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নামতে পারবেন না হ্যাজেলউড।

অ্য়াশেজের আগেই চোটের জন্য ২২ গজ থেকে ছিটকে গিয়েছিলেন হ্যাজেলউড। রিহ্যাবে ছিলেন তিনি। গোটা সিরিজেই মাঠে নামতে পারেননি অজি পেসার। নির্বাচকমণ্ডলী ও অজি দলের চিকিৎসকদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আরও কিছুদিন ঘরোয়া পরিবেশে সিডনিতে নিজের রিহ্যাব সারবেন হ্যাজেলউড। আর তার জন্যই স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে শন অ্য়াবটকে।

চোটের জন্য কামিন্স যদিও পুরোপুরিই ছিটকে গিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। তাঁকে অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াডে রাখা হলেও যা পরিস্থিতি তাতে তাঁর পক্ষে টুর্নামেন্টে নামা সম্ভব হবে না। মাঝ ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডিলেডে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক। তাঁর পিঠের চোট থাকলেও মনে করা হচ্ছিল টুর্নামেন্টের একেবারে প্রথম কয়েকটি ম্যাচ না খেললেও তিনি পরের দিকে ম্যাচ খেলতে পারবেন। চলতি মাসেই কামিন্সের চোটের স্ক্যান করা হয়। সেই স্ক্যানের রিপোর্ট ইতিবাচক হলেও, তাঁর চোট সারিয়ে তুলতে আরও বেশি সময় লাগবে বলেই ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে। তারকা ক্রিকেটারের বদলে অজ়ি দলে বেন ডরশিসকে সুযোগ দেওয়া হয়েছে। কামিন্স এর আগে অ্য়াশেজেও সব ম্য়াচে মাঠে নামতে পারেননি। স্টিভ স্মিথ নেতৃত্ব দিয়েছিলেন অ্য়াশেজে। আর অস্ট্রেলিয়াও জয় ছিনিয়ে নিয়েছিল সিরিজে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। ভারত ও শ্রীলঙ্কা এবার যুগ্মভাবে এই টুর্নামেন্টের আয়োজক। ২০২৪ সালে শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks