March 31, 2026
b4d877f4d13fcacb2133cf0e9a7bcb301774966222292507_original.jpg
Spread the love


মুম্বই: মাত্র দিন তিনেক হয়েছে আইপিএলের (IPL 2026) নতুন মরশুম শুরু হয়েছে। আজ টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ। তবে পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্সের সেই আইপিএল ম্যাচের আগেই বিরাট দুঃসংবাদ। প্রাণ হারালেন টুর্নামেন্টের ব্রডকাস্টার। হোটেলে তাঁর নিজের ঘর থেকেই উদ্ধার হল দেহ।

৭৬ বছরের ব্রিটিশ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড আইপিএলের ব্রডকাস্টিংয়ের জন্য এদেশে এসেছিলেন। তিনি এ মরশুমে আইপিএলের ম্যাচগুলি ব্রডকাস্টিংয়ের কাজও করছিলেন। তবে আজ সকালেই হোটেলের ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়। 

পুলিশের রিপোর্ট অনুযায়ী ইয়ানকে তাঁর ঘরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তড়ঘড়ি তাঁকে বোম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছতেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনের এক আধিকারিক এ বিষয়ে কথা বলতে গিয়ে জানান ইয়ানের দেহের ময়নাতদন্তে কোনওরকম অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। তবে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দায়ের করা হয়েছে এবং এই বিষয়ে তদন্তও শুরু হয়েছে।

এক রিপোর্টে দাবি করা হচ্ছে মুম্বইয়ের এক নামকরা হোটেলে তিনি ছিলেন। রবিবার কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্সের খেলার দিনেও তিনি দায়িত্ব ছিলেন। তবে সেই ম্য়াচ শেষে হোটেলে ফিরে নিজের ঘরে যাওয়ার পর থেকে আর কোনও সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না ইয়ানের। হোটেলকর্মীরা তাঁর সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করলেও ফোন তোলেননি তিনি। এরপরেই সন্দেহ হয়। হোটেলকর্মার তাঁর ঘরে গিয়ে ডাকাডাকি করাতেও সাড়া না পাওয়ায় মাস্টার কী দিয়ে তাঁর রুম খোলা হয়।

তখনই ইয়ানকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁর অবস্থা পরীক্ষা করে দেখেন এক ডাক্তার। তারপরেই ব্রিটিশ ইঞ্জিনিয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ৭৬ বছর বয়সি ইয়ানের মৃত্যুতে আইপিএলের তরফে শোকজ্ঞাপনও করা হয়েছে। পাশাপাশি তাঁর পরিবারকে এই কঠিন সময়ে পাশে দাড়ানোর আশ্বাস দিয়ে আইপিএল কর্তৃপক্ষ সমবেদনাও ইয়ানায়।

এক সরকারি বিবৃতিতে আইপিএলের তরফে বলা হয়, ‘আইপিএলের গভর্নিং কাউন্সিল এবং সমস্ত স্টেকহোল্ডাররা ইয়ান উইলিয়ামস ল্যাংফোর্ডের অকালপ্রয়াণে গভীরভাবে শোকাহত। ল্যাংফোর্ড এমন একজন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার ছিলেন যিনি আইপিএলের ব্রডকাস্ট অপারেশনের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন। ওর পরিবার, পরিজনদের প্রতি আমাদের সমবেদনা রইল। এই কঠিন সময়ে ল্যাংফোর্ডের পরিবারকে সব ধরনের সহায়তা করতে আইপিএল কর্তৃপক্ষ প্রতিজ্ঞাবদ্ধ।’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks