March 13, 2026
a36283561e5c61af2dada540b45dcd0a177307496818250_original.jpg
Spread the love


আমদাবাদ: টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউজ়িল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বিশ্বের প্রথম দল হিসাবে পরপর দুবার টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। ভারতের জয়ের পর অনেক বিশিষ্ট ব্যক্তি টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন, যাঁদের মধ্যে ছিলেন ভারতকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও!

চমকে উঠতে হয় কারণ, ধোনির সঙ্গে গম্ভীরের সুসম্পর্ক রয়েছে বলে শোনা যায় না। বরং ২০১১ বিশ্বকাপের ফাইনালে ধোনির ইনিংসকে যেভাবে গৌরবান্বিত করা হয়, তা গৌতি কোনওদিনই ভালভাবে নেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১১ সালের সেই ফাইনালে ভারতের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন ওপেনার গম্ভীর। যদিও তাঁর ইনিংস চলে যায় পিছনের সারিতে। ধোনির জয়ধ্বনি চলে আজও।

সেই ধোনিই রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসে খেলা দেখেন। ভারতের জয়ের পর সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন পরে পোস্ট করেন মাহি। তাঁর পোস্টে গৌতম গম্ভীর কমেন্ট করেছেন। যা দেখে ভক্তরা হতবাক। 

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এমন দাবি করা হয় যে, গৌতম গম্ভীর এবং এমএস ধোনির মধ্যে সম্পর্ক ঠিক নেই। যদিও দু’জনের কেউই একে অপরের সঙ্গে মনোমালিন্যের কথা প্রকাশ্যে বলেননি। এবার মাহির পোস্টে গম্ভীরের মন্তব্য দেখে ভক্তরা অবাক হয়ে গিয়েছেন। 

ধোনির পোস্টে গৌতম গম্ভীরের কমেন্ট

টিম ইন্ডিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য অভিনন্দন জানিয়ে, মাহি তাঁর পোস্টে কোচ সাহেব অর্থাৎ গৌতম গম্ভীরের বিশেষ উল্লেখ করেছিলেন। যদিও মাহি গম্ভীরের নাম নেননি। বিশেষ করে কোচের কথা বলতে গিয়ে ধোনি বলেছিলেন, “কোচ সাহেব, আপনাকে হাসিখুশি দেখতে ভাল লাগে। হাসির সঙ্গে গাম্ভীর্যের মিশ্রণ অসাধারণ।”

গৌতম গম্ভীর উত্তর দিলেন 

মাহির এই পোস্টে গৌতম গম্ভীর উত্তর দিয়েছেন। ভারতীয় প্রধান কোচ লিখেছেন, “আর হাসিখুশি থাকার কত ভাল কারণ, তোমাকে দেখে ভাল লাগল!” প্রায় ৩ ঘণ্টা আগে করা গম্ভীরের এই মন্তব্যে ৫৮ হাজারের বেশি লাইক পড়েছে। 

হোয়াইট বল ক্রিকেটে গম্ভীরের জাদু 

সাদা বলের ক্রিকেটে গৌতম গম্ভীরের কোচিং টিম ইন্ডিয়ার জন্য এখনও পর্যন্ত বেশ সফল হয়েছে। এর আগে গম্ভীরের কোচিংয়ে টিম ইন্ডিয়া ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতেছিল। জিতেছিল এশিয়া কাপও। এবার ভারতীয় দল তাঁর কোচিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জিতেছে। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks