March 14, 2026
df93041a31b67368f1a6a223fa27674f177348192259250_original.jpg
Spread the love


লস অ্যাঞ্জেলেস: বিশ্ব ডোপবিরোধী সংস্থা ওয়াডার (WADA) সঙ্গে দীর্ঘকালীন লড়াইয়ের ফল ভোগ করতে হতে পারে ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)? মার্কিন যুক্তরাষ্ট্রের খেলাধুলোর ইতিহাসে বড় ঘটনা হতে পারে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স ও এ বছরের ফুটবল বিশ্বকাপে ট্রাম্পকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। সঙ্গে মার্কিন প্রশাসনের কর্তাব্যক্তিদেরও নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে এই দুই প্রতিযোগিতায়।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, ২০২৮ সালের অলিম্পিক্স আয়োজিত হবে আমেরিকাতেই। পাশাপাশি এ বছরের ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ আমেরিকা। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, মঙ্গলবার বিশ্ব ডোপবিরোধী সংস্থা ওয়াডার কার্যকরী সমিতির বৈঠকে আলোচনা সূচিতে রয়েছে ট্রাম্পকে এই দুই টুর্নামেন্ট থেকেই নিষিদ্ধ করা নিয়ে আলোচনা। সেই সংক্রান্ত নথিও তাদের হাতে রয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএফপি। 

কী কারণে সংঘাত?

ঘটনা হচ্ছে বিশ্ব ডোপবিরোধী সংস্থা ওয়াডার বকেয়া প্রাপ্য টাকা ২০২৩ সাল থেকে মেটায়নি আমেরিকা প্রশাসন। যে বকেয়ার অঙ্কটা এখন আনুমানিকভাবে ৭.৩ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৬৮ কোটি টাকা। শোনা যাচ্ছে, যে যে দেশের কাছে বকেয়া রয়েছে, সব দেশেরই সরকারি আধিকারিকদের অলিম্পিক গেমস ও বিশ্বকাপ থেকে নিষিদ্ধ ঘোষণা করার কথা ভাবা হচ্ছে।

যদিও বিশ্ব ডোপবিরোধী সংস্থা ওয়াডার মুখপাত্র জেমস ফিৎজজেরাল্ড এই খবর উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, এটা নতুন কিছু নয় এবং যদি ওয়াডার কার্যকরী সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত পাশও হয়, এটা এবারের বিশ্বকাপে লাগু হবে না। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংস্থার ফাউন্ডেশন বোর্ড। তবে নভেম্বর মাস পর্যন্ত সেই বোর্ডের কোনও বৈঠক নেই বলে জানিয়েছেন জেমস। তবে ওয়াডা একটি বিশেষ বৈঠক ডাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ওয়াডার ঝামেলার সূত্রপাত বেশ কয়েকবছর আগে। ২০১৪ সালে সোচি গেমসের সময় রাশিয়ার ডোপ কেলেঙ্কারি নিয়ে ওয়াডার অবস্থান নিয়ে ক্ষুব্ধ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। যা ব্যাপক আকার ধারণ করে ২০২৪ সালে। যখন ২৩ জন চীনা সাঁতারু যাঁরা প্যারিস অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন তাঁদের নমুনায় নিষিদ্ধ দ্রব্য পাওয়ার পরেও ছাড় দেওয়া হয়েছিল। ঘটনা হচ্ছে, চীন সেই সময় যুক্তি দিয়েছিল যে, হোটেলের রান্নাঘর থেকে সংক্রমণ ছড়িয়েছিল সাঁতারুদের মধ্যে, যে যুক্তি মেনেও নিয়েছিল ওয়াডা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks