March 17, 2026
40512d5b0935a047c71f724cef3bcab71773729923520206_original.jpg
Spread the love


আমদাবাদ: বিসিসিআইয়ের গত মরশুমের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন শুভমন গিল। ২০২৫ সালের সেরা ক্রিকেটারের তকমা পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। এরপরই আইপিএলের প্রস্তুতিতে গুজরাত টাইটান্স শিবিরে যোগ দিলেন গিল। নির্বাচনের জন্য আপাতত প্রথম ২০টি ম্য়াচের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। সেই সূচিতে দেখা যাচ্ছে গুজরাত টাইটান্সের প্রথম ম্য়াচ আগামী ৩১ মার্চ পঞ্জাব কিংসের বিরুদ্ধে। অ্য়াওয়ে ম্য়াচ দিয়েই আইপিএল অভিযান শুরু করছে গুজরাত টাইটান্স।

গুজরাত টাইটান্সের ক্যাপ্টেন হিসেবে শুভমন গিল গত কয়েক বছর ধরেই দায়িত্ব সামলাচ্ছেন। ৪ এপ্রিল আমদাবাদে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে গুজরাত শিবির। সেটিই হবে গিলদের প্রথম হোম ম্য়াচ। এরপর ৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ও ১২ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অ্য়াওয়ে ম্য়াচে খেলতে নামবে গুজরাত টাইটান্স।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks