February 28, 2026
d371822d51204d89a5490a7c5dc41fc51772217160571507_original.jpg
Spread the love


কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) একেবারে ‘বিজনেস এন্ড’-এ পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই সেমিফাইনালে দুই দল নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। তবে চতুর্থ সেমিফাইনালিস্ট পাওয়ার জন্য একেবারে সুপার এইটের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সপ্তাহান্তে কার্যত কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় (IND vs WI)। এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনার অভাব নেই।

স্বাভাবিকভাবেই দুই যুযুধান প্রতিপক্ষের ম্যাচ যে ২২ গজে খেলা হবে, সেইদিকে সকলের নজর রয়েছে। কেমন হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের ২২ গজ? শুক্রবার দিন ইডেনের পিচ পরিদর্শনে মাঠে এসেছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সিএবি সভাপতি পিচ দেখার পরেই তা পুরোপুরি কভার দেওয়া হয়। ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়ের (Sujan Mukherjee) সঙ্গে সৌরভ বেশ অনেকটা সময় কথাও বলেন। সঙ্গে ছিলেন বোর্ডের প্রধান পিচ প্রস্তুতকারক আশিষ ভৌমিকও।

সুজন জানান ইডেনে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ যে পিচে হয়েছিল, সেই পিচেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের ‘কোয়ার্টার ফাইনাল’ ম্যাচও খেলা হবে। স্কটল্যান্ড এই পিচেই ২০০-র অধিক রান তুলেছিল। আসন্ন ম্যাচেও প্রচুর রান উঠবে বলে দাবি করছেন সুজন। তিনি PTI-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সৌরভ পিচ যেরকম প্রস্তুত করা হচ্ছে, তা দেখে বেশ খুশি। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচও এই পিচেই খেলা হয়েছিল। এটা ইডেনের উইকেট যেমন হয়ে থাকে, তেমনই চরিত্রের হবে যেখানে প্রচুর রান উঠবে এবং তার পাশাপাশি বোলারদের জন্যও খানিকটা মদত থাকবে।’

সুজন আরও জানান যে এই ম্যাচের সময় রাতে কিন্তু প্রচুর শিশিরও পড়বে। এবার দেখার দুই যুযুধান প্রতিপক্ষের লড়াইয়ে জয়ের হাসি কোন দল হাসে। এই ম্যাচের আগে ভারতীয় দলে যোগ দিচ্ছেন রিঙ্কু সিংহ। ANI-র রিপোর্ট অনুযায়ী বিসিসিআইয়ের তরফে সংবাদসংস্থাকে রিঙ্কুর শনিবার কলকাতায় আসার কথা নিশ্চিত করা হয়েছে। 

মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিতে ছিলেন রিঙ্কুর বাবা। শুক্রবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় খানচন্দ্র সিংহের। রিঙ্কুর বাবা ভেন্টিলেটর সাপোর্টেই ছিলেন শেষ কয়েকদিন। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিও দেওয়া হয় তাঁকে। কিন্তু সেই চেষ্টাও সফল হয়নি। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিঙ্কুর বাবা। আজ বাকি ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের জন্য কলকাতায় চলে আসলেও, স্বাভাবিকভাবেই আসেননি রিঙ্কু। তাঁকে বাবার শেষযাত্রায় বাবাকে কাঁধ দিতে দেখা যায়। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করছিলেন রিঙ্কু হয়তো ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচে খেলবেন না। তবে দুরন্ত মানসিক শক্তির পরিচয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks