March 27, 2026
e67ed8f1bef45fb37033ddb8f77b7c341774550606946507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: আর এক রাত পোহালেই শুরু আইপিএলের মহারণ। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ম্যাচ এখন অনেকটাই দেরি। তবে আইপিএলের আবহেই অবশ্য বিসিসিআইয়ের (BCCI) তরফে বৃহস্পতিবার, ২৬ মার্চ আসন্ন মরশুমের জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ঘরোয়া মরশুমের সূচি প্রকাশ করে দেওয়া হল। আর এই সূচি প্রকাশের পরেই দেখা দিয়েছে অসন্তোষ।

ভারতের ঘরোয়া আন্তর্জাতিক ম্যাচের সূচি শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ দিয়ে। তিন ম্যাচের ওয়ান ডে ও পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা এ দেশে এসে। এরপর ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত৷ এরপরই জানুয়ারিতে সিকান্দার রাজার দল আসবে ভারতে খেলতে। এরপর জানুয়ারির ২১ তারিখ থেকে শুরু বর্ডার- গাওস্কর ট্রফি। মূলত এই বর্ডার-গাওস্কর ট্রফির (IND vs AUS) সূচি ঘিরেই সমর্থকদের অসন্তোষ।

ভারত ও অস্ট্রেলিয়া, দুই যুযুধান প্রতিপক্ষের ধুন্ধুমার সিরিজ়ের প্রথম টেস্টটি হবে নাগপুরে। তার পরের চারটি টেস্ট যথাক্রমে চেন্নাই, গুয়াহাটি, রাঁচি ও আমদাবাদে আয়োজিত হবে। তবে এই সিরিজ়ে চেন্নাই বাদে বিসিসিআই কোনও প্রথাগতভাবে ভারতের টেস্ট ভেন্যু হিসাবে পরিচিত কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, নয়াদিল্লিতে কোনও ম্য়াচই রাখেনি।

এমনকী পরিসংখ্যান বলছে বিগত দুই দশকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বই বা কলকাতায় কোনও টেস্ট ম্যাচই হয়নি। এই বিখ্যাত টেস্ট ভেন্যুগুলিতে ম্যাচ না দেওয়ার ফলেই মূলত ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশ। আর সোশ্যাল মিডিয়ায়ই তাঁরা নিজেদের হতাশা প্রকাশ করেছেন।

 

 

 

 

অবশ্য সমর্থকদের এই অসন্তোষের পরেও একবার সূচি ঘোষণার পর বোর্ডের মতবদলের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks