March 12, 2026
b955a0362bd9db7d889e7a7ec2c0cc591773057858077170_original.jpg
Spread the love


মস্কো : টানা ১০ দিন ধরে চলছে পশ্চিম এশিয়ায় মহাসংঘাত। একদিকে আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে হামলা চালাচ্ছে ইরানের ওপর। পাল্টা আঘাত হানছে ইরানও। এই আবহে ইরানের প্রতি “অবিচল” সমর্থনের কথা ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পাশাপাশি ইরানের নতুন নেতা মোজতবা খামেনেইকে অভিনন্দন জানিয়েছেন তিনি। যদিও ইজরায়েল হুঙ্কার ছেড়েছে যে, খামেনেইযের উত্তরসূরীকেও ছাড়া হবে না। এই পরিস্থিতিতেও তেহরানের পাশেই দাঁড়ানোর কথা বলেছেন পুতিন। 

মোজতবা খামেনেইকে অভিনন্দন জানিয়ে পুতিনের বক্তব্য, তিনি নিশ্চিত যে মোজতবা তাঁর বাবার কাজ এবং ইরানের মানুষকে একত্রিত করার কাজ “সম্মানের সঙ্গে” এগিয়ে নিয়ে যাবেন। পুতিন বলেন, “এমন এক সময়ে যখন ইরান সশস্ত্র আগ্রাসনের মুখোমুখি হচ্ছে, এই উচ্চ পদে আপনার মেয়াদের জন্য নিঃসন্দেহে প্রচণ্ড সাহস এবং নিষ্ঠার প্রয়োজন হবে।” 

প্রত্যাশ্যা মতোই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন নিহত আয়াতোল্লা আলি খামেনেইয়ের মেজো ছেলে মোজতবা খামেনেই। আমেরিকা-ইজরায়েলের যৌথ অভিযানে নিহত হন প্রায় ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আয়াতোল্লা আলি খামেনেই! তাঁর জায়গাতেই এবার বসানো হল ছেলে মোজতবাকে। এই প্রেক্ষাপটে আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তাঁর সম্মতি ছাড়া ইরানে কোনও সর্বোচ্চ নেতা টিকতে পারবে না। খামেনেইয়ের উত্তরসূরিকেও হত্যা করা হবে বলে আগেই হুমকি দিয়ে রেখেছে ইজরায়েল।

টানা চলছে পশ্চিম এশিয়ায় মহাসংঘাত। একদিকে আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে হামলা চালাচ্ছে ইরানের ওপর। পাল্টা আঘাত হানছে ইরানও। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এই যুদ্ধ ৪ সপ্তাহ চলতে পারে। কিন্তু আত্মসমর্পণের সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে ইরানের রেভোলিউশনারি গার্ডস হুঁশিয়ারি দিয়েছে, তারা এই যুদ্ধ ৬ মাস পর্যন্ত চালিয়ে যেতে পারে।

এদিকে পশ্চিম এশিয়ার এই সংঘাতের আঁচ সরাসরি গিয়ে পড়েছে হরমুজ প্রণালীতে। সেখানে বহু তৈলবাহী জাহাজ ও ট্যাঙ্কার আটকে থাকার কারণে বিশ্বজুড়ে প্রবল তেলের ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। বাড়ছে অপরিশোধিত তেলের দাম। আমেরিকা ও ইজরায়েল বনাম ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে ভারতে বেড়েছে রান্নার গ্য়াসের দাম। গত শনিবার কলকাতায় ঘরোয়া রান্নার গ্য়াসের দাম সিলিন্ডার প্রতি ৬০ টাকা করে বেড়ে বর্তমানে হয়েছে ৯৩৯ টাকা। ১৯ কেজির বাণিজ্য়িক রান্নার গ্য়াসের দাম ১ হাজার ৯৯০ টাকা বেড়ে হয়েছে সিলিন্ডার প্রতি ১১৪ টাকা ৫০ পয়সা। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks