নয়াদিল্লি: গত মাসেই মুক্তি পেয়েছে ধুরন্ধর সিনেমার দ্বিতীয় পার্ট, ধুরন্ধর দ্য রিভেঞ্জ (Dhurandhar The Revenge)। এই সিনেমা ইতিমধ্যেই বহু বিশেষজ্ঞ থেকে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন ক্ষেত্রের মানুষের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। আয়ের নিরিখেও নিত্য় নতুন ইতিহাস গড়ছে রণবীর সিংহ অভিনীত এই সিনেমা। এবার ধুরন্ধরের প্রশংসায় ভারতীয় দলের মহাতারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)।
কোহলি এই সিনেমা দেখে মন্ত্রমুগ্ধ। তাঁর দাবি তিনি এর আগে ভারতবর্ষে এমন ‘সিনেমাটিক অভিজ্ঞতা’ করেনইনি। নিজের সোশ্যাল মিডিয়ায় ধুরন্ধর সিনেমার ভূয়সী প্রশংসা করে বিরাট কোহলি সিনেমার পরিচালক আদিত্য ধরকে (Aditya Dhar) ‘জিনিয়াস’ বলে উল্লেখ করেন। শুধু তাই নয়, এই সিনেমায় অভিনেতা রণবীর সিংহের (Ranveer Singh) পারফরম্যান্সকেও কুর্নিশ জানান কোহলি। পাশাপাশি এই সিনেমার গভীরতা এবং বিবরণও কোহলিকে মুগ্ধ করেন। তাঁর দাবি প্রায় চার ঘণ্টা লম্বা এই সিনেমায় তিনি চোখের পলক ফেলারও সময় পাননি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি মুগ্ধ হয়ে দেখেন।
জবাবে কোহলিকেও কিন্তু ধন্যবাদ জানান আদিত্য ধর।
