নয়াদিল্লি: সার্ভিক্য়াল ক্যান্সারের বিরুদ্ধে টিকাকরণ শুরু হচ্ছে দেশে। দু’টি পৃথক ডোজ়ের পরিবর্তে একটি মাত্র ডোজ়ই দেওয়া হবে, যেমনটিতে অনুমোদন রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ‘স্বাস্থ্য নারী মিশনে’র আওতায় সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধী হিউম্যান প্যাপিলোমাভাইরাস বা HPV টিকাকরণ শুরু করছে কেন্দ্রীয় সরকার। (HPV Vaccination)
১৪ বছর এবং তার ঊর্ধ্বে সব মেয়েদের HPV টিকা দেওয়া হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে। সার্ভিক্যাল ক্যান্সারের ৮৫ শতাংশই মূলত HPV সংক্রমণ থেকে ঘটে। মহিলাদের শরীরের সর্বাধিক যে ধরনের ক্যান্সার বাসা বাঁধে, তাতে একেবারে দ্বিতীয় স্থানে সার্ভিক্যাল ক্যান্সার। প্রতিবছর সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হন ১.২৫ লক্ষ মহিলা, যার মধ্য়ে মারা যান ৭৫ হাজার। (Cervical Cancer)
এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, HPV টিকা বাধ্যতামূলক টিকাকরণ কর্মসূচি নয়, বরং ইচ্ছের উপর নির্ভর করবে গোটা বিষয়টি। HPV 16, HPV 18-র বিরুদ্ধেই এই টিকাকরণ, যাতে সার্ভিক্যাল ক্যান্সারের বিরুদ্ধে সার্বিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়। পাশাপাশি, HPV 6 এবং HPV 11-র বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা লক্ষ্য।
দিল্লি সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে। ২০২৭ সালের মধ্যে ২.৬ কোটি ডোজ দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এর মধ্যে ১ কোটি ডোজ়ের জোগান দেবে Gavi. আমেরিকার বায়োফার্মাসিউটিক্যাল সংস্থা Merck-এর তৈরি Gardasil টিকা ব্যবহার করা হবে ভারতে। সরকারি সূত্রে খবর, নির্দিষ্ট বয়সের মেয়েদের সিঙ্গল ডোজ় দেওয়া গেলেই সুরক্ষা মিলবে বলে প্রমাণ মিলেছে।
দেশে HPV টিকাকরণ শুরু হলে, ১৬০টির বেশি দেশের তালিকায় শামিল হবে ভারত। এতে সার্ভিক্যাল ক্যান্সারের বিরুদ্ধে সার্বিক প্রতিরোধ গড়ে তোলা যাবে বলে আশাবাদী স্বাস্থ্যবিদরা। প্রকল্পের সূচনা ঘটলে মেয়েদের যাতে টিকাকরণের জন্য নিয়ে যাওয়া হয়, তার জন্য় অভিভাবক ও মা-বাবাদের আর্জি জানিয়েছেন আধিকারিকরা। তাঁদের মতে, যত শীঘ্র টিকা নেওয়া যাবে, তত বেশি প্রতিরোধ গড়ে তোলা যাবে সার্ভিক্যাল ক্যান্সারের বিরুদ্ধে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
