Silver Price : ইরান যুদ্ধের (Iran US War) আবহেও পড়েই চলেছে সোনার দাম (Gold Price) । এমনিতে যুদ্ধ লাগলেই লোকে সোনাকেই (Gold Investement) নিরাপদ বিনিয়োগের জায়গা মনে করে। কারণ, যুদ্ধ লাগলেই বড় ধাক্কা খায় শেয়ার বাজার (Share Market)। সেই ক্ষেত্রে বিনিয়োগের ‘সেফ হেভেন’ মনে করা হয় সোনাকে। যদিও এবার সেই জেল্লা ধরে রাখতে পারেনি হলুদ ধাতু। তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন, সোনার বিকল্প হিসাবে এখন রুপো (Silver Investment) কিনে রাখলে লাভবান হবেন।
প্রথমে বুঝতে হবে সোনা-রুপোর অনুপাত
এরকম পরিস্থিতিতে আগে বুঝতে হবে কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ পাবেন আপনি। যা সহজেই বলে দেবে সোনা-রুপোর অনুপাত। এই হিসেবের মাধ্যমে ধরে নিতে পারবেন, এখন সোনা সস্তা পড়ছে না রুপো ? মূলত, কত পরিমাণ রুপোর সমান কত পরিমাণ সোনা বোঝা যায় এই অনুপাতের মাধ্যমে। এই অনুপাতের অঙ্ক বেশি হলে ধরে নিতে হবে, সোনার তুলনায় রুপো এখন সস্তা যাচ্ছে। একইভাবে রেশিও বা অনুপাত কম হলে ধরে নিতে হবে সিলভার বা রুপোর দাম সোনার তুলনায় বেশি যাচ্ছে।
এখন কত যাচ্ছে গোল্ড-সিলভার রেশিও
বাজার বিশেষজ্ঞরা বলছেন, এখন এই অনুপাতের পরিমাণ ৬০। যার অর্থ এখন রুপোর দাম অনেক সস্তা যাচ্ছে। তাই সোনার থেকে রুপোয় বিনিয়োগ অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে। এই রেশিওর অতীত বলছে, সাধারণত এই অনুপাত ৪০ থকে ৭০-এর মধ্যে থাকে।
কেন রুপোয় বিনিয়োগ বুদ্ধিমানের কাজ
সোনা বেশিরভাগ ক্ষেত্রে গোল্ড লোন বা গয়না কাজে ব্যবহৃত হয়। এর শিল্প ক্ষেত্রে ব্যবহার ততটা নয়। সেখানে রুপোর গয়না ছাড়াও শিল্পখাতে এর বিপুল চাহিদা রয়েছে। ইলেকট্রনিক্স ও রিনিউয়াল এনার্জি খাতে রুপো খুব কাজে লাগে। তাই একবার পরিস্থিতি বদলালে রুপোর চাহিদা কিন্তু সোনার থেকে বেশি থাকবে। তাই সোনা পড়লেও আগামী দিনে রুপোর দাম পড়ার আশঙ্কা কম।
কেবল সোনায় অন্ধের মতো ভরসা করা ঠিক ?
মার্কেট এক্সপার্টদের একাংশ অবশ্য় বলছে, জানুয়ারি থেকে রুপো তার সর্বোচ্চ স্তর থেকে ৪৪ শতাংশ ধসে গেছে। এখন অনেকটাই নীচে চলে এসেছে রুপোর দাম। তাই এখানে বিনিয়োগ করা ভাল। তবে মনে রাখতে হবে, এটাও আপনাকে বড় ধাক্কা দিতে পারে। তবে ভবিষ্যতের রিটার্নের কথা ভাবলে রুপো এখন অনেক বেশি আকর্ষনীয়।
সোনা-রুপোর ভাল,মন্দ
মনে রাখতে হবে, যুদ্ধের সময় ঝুঁকিহীন নিরাপদ বিনিয়োগ হিসাবে সবাই সোনাকেই বেছে নয়। সেন্ট্রাল ব্যাঙ্কগুলিও আর্থিক স্থিতাবস্থা বজায় রাখতে বেশি বেশি করে সোনা কেনে। ভূ-রাজনৈতিক অস্থিরতার সময় এটি বেশি কাজে দেয়। তাই সোনায় বিনিয়োগ খুবই ভাল। বর্তমানে ডলারে মূল্য় বাড়ায় ও বাজারে প্রফিট বুকিং ও রেট বৃদ্ধির ফলে সোনার দাম পড়ছে।
পাশাপাশি রুপোর দিকে তাকালে , রুপো বৃদ্ধির সময় দুরন্ত ছুট দেয়, তবে দাম পড়লে বড় ধস নামে। কিন্তু বরাবরই এর শিল্প খাতে যথেষ্ট চাহিদা বাজায় থাকে। তাই রুপো কেবল গয়না তৈরির ধাতু হিসাবেই থেমে থাকে না। একবার বাজারের সাইকেল ঘুরলেই রুপো বিপুল রিটার্ন দিতে পারে।
