April 12, 2026
e4b1a345d5cd8e0e8ae94ac30186b713177601223619553_original.jpg
Spread the love


কলকাতা : বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ২০২৬ সালের ১৩ই এপ্রিল দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনটি ভগবান শিবের আরাধনার জন্য বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে। বাংলা বছরের এক্কেবারে শেষে চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠী। সোমবার সারা বাংলাতে বহু মায়েরাই নীলষষ্ঠী পালন ( Nil Sasthi 2026 ) করে তাদের সন্তানের মঙ্গলকামনায়। এদিন ভগবান শিবের কৃপায় কোন কোন রাশি এদিন সৌভাগ্যের শিখরে থাকবে, দেখে নেওয়া যাক। 

পাশাপাশি এই সময় একাধিক গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে মানুষের জীবনে। জ্যোতিষীদের মতে, এই গ্রহগত পরিবর্তন কিছু রাশির জন্য বিশেষ সৌভাগ্য ও উন্নতির বার্তা নিয়ে আসবে। তবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে পাঁচটি রাশি এই দিনে সবচেয়ে বেশি শুভ ফল পেতে চলেছে।

 জেনে নেওয়া যাক বিস্তারিত—

মেষ রাশি: অগ্রগতির নতুন দরজা খুলবে। মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য ১৩ এপ্রিল অত্যন্ত শুভ। এই দিনে জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা প্রবল। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং নিজের দক্ষতা উন্নত করার সুযোগ পাবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীরা নতুন সুযোগ পেতে পারেন, যা ভবিষ্যতে লাভজনক হতে পারে। সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধিরও যোগ রয়েছে।

কর্কট রাশি: সুখ-সমৃদ্ধির ইঙ্গিত রয়েছে এই রাশির। কর্কট রাশির জন্য এই দিনটি স্বস্তি ও আনন্দের বার্তা নিয়ে আসছে। যারা নতুন বাড়ি বা যানবাহন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি উপযুক্ত সময়। বন্ধুদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। দিনের শেষে কোনও সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার মন ভালো করে দেবে।

কন্যা রাশি: নতুন শুরু, নতুন সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কাজ বা প্রকল্প শুরু করার জন্য দিনটি শুভ। কঠোর পরিশ্রমের ফল মিলবে এবং কর্মক্ষেত্রে সাফল্য আসবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যা আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তুলা রাশি: ভাগ্য আপনার পক্ষেই থাকবে। তুলা রাশির জাতকদের জন্য এই দিনটি সৌভাগ্যপূর্ণ হতে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন।  ব্যক্তিগত সম্পর্কেও উন্নতি হবে—বিশেষ করে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া আরও মজবুত হবে।

মকর রাশি: কর্মজীবনে সাফল্যের সময় মকর রাশির জাতকদের জন্য ১৩ এপ্রিল একটি বিশেষ দিন। কর্মক্ষেত্রে সাফল্য এবং উন্নতির সুযোগ আসবে। চাকরিরতরা তাদের কাজে ভালো ফল পাবেন এবং ঊর্ধ্বতনদের প্রশংসা অর্জন করবেন। অসমাপ্ত কাজ সম্পন্ন হবে এবং সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে।

গ্রহ-নক্ষত্রের পরিবর্তন মানুষের জীবনে নানা প্রভাব ফেলে। ১৩ এপ্রিল ২০২৬ সেই দিক থেকে একটি গুরুত্বপূর্ণ দিন, যা অনেকের জীবনে নতুন সুযোগ ও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks