February 28, 2026
392a7a8286d168e9b1834f655bd3210b1772245562739485_original.jpg
Spread the love


Plane Crash: বলিভিয়ায় মারাত্মক বিমান দুর্ঘটনা। ভেঙে পড়ল একটি কার্গো বিমান। অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ব্যাঙ্কের টাকা নিয়ে যাচ্ছিল ওই কার্গো বিমানটি। বলিভিয়ার রাজধানীতে হাইওয়ের উপর ভেঙে পড়েছে এই বিমানটি। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য গাড়ির। হাইওয়ের উপর ছড়িয়ে পড়েছে প্রচুর টাকা। যে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তাঁরা সকলেই বিমানে ছিলেন নাকি হাইওয়ের উপর গাড়ির ভিতর ছিলেন তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। লা পাজ বিমানবন্দরের কাছে হাইওয়ের উপর ভেঙে পড়েছে ওই কার্গো বিমানটি। আহত হয়েছেন প্রচুর মানুষ।               

সোশ্যাল মিডিয়ায় এই বিমান দুর্ঘটনার মুহূর্তের ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। সেইসব ছবি-ভিডিওতে দেখা গিয়েছে লা পাজ সংলগ্ন এল অল্টো শহরে একের পর এক গাড়িতে প্রথমে ধাক্কা মারে বিমানটি তারপর শেষ পর্যন্ত কাছের একটি মাঠে ভেঙে পড়ে বিমানটি। কার্গো প্লেনটি উড়ানের সময় নাকি অবতরণের সময় ভেঙে পড়েছে তা এখনও স্পষ্ট হয়নি। ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে বলিভিয়াতে। চারপাশে ছড়িয়ে পড়েছে কার্গো বিমানের ভাঙা অংশ, গাড়ির ভেঙে যাওয়া বিভিন্ন অংশ। আর এই ধ্বংস্তূপের মধ্যে রয়েছে নিথর কিছু শরীর। বিমান ভেঙে পড়ার পর আগুন লেগে যায় অনেক গাড়িতে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।                         

বলিভিয়ার ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল টাকা ভর্তি কার্গো বিমান। মৃত্যু হল অন্তত ১৫ জনের, আহতের সংখ্যা বহু। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় থাকা একাধিক গাড়িও। বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে, হাইওয়ের ওপর ঘটে এই অঘটন। বলিভিয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে সদ্য ছাপানো বিপুল পরিমাণে নোট বোঝাই করা এই বিমানটি যাচ্ছিল অন্য শহরে। কিন্তু টেক অফের পরই লা পাজের কাছে, এল অল্টো শহরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ে বিমানটি। সেই সময় রাস্তায় প্রচুর গাড়ি থাকায় ক্ষতিগ্রস্ত হয় সেগুলিও।                 

সোশাল মিডিয়ায় দুর্ঘটনার সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে, বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলের আশপাশ থেকে টাকা কুড়োতে ব্যস্ত বহু মানুষ। অনুমান, টেক অফের পরই বিপদ ঘটেছে।                    





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks