March 22, 2026
aaf68c9593e9e7480d1c317388b6ebaa177419902785750_original.jpg
Spread the love


মুম্বই: আইপিএল (IPL 2026) শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি । তার আগে শনিবার খুশির ঈদ পালন করলেন সব দলের ক্রিকেটারেরাই । কলকাতা নাইট রাইডার্স শিবিরে উমরন মালিক ঈদের নমাজ পড়েন । মহম্মদ শামি থেকে শুরু করে মহম্মদ সিরাজ, সকলেই ঈদের খুশিতে মেতে ওঠেন ।

তবে সবচেয়ে বেশি নজর কেড়ে নিয়েছেন শিবম দুবে । চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলেন মুম্বইয়ের তারকা । টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন শিবম । সবচেয়ে বড় কথা, তিনি ২০২৪ ও ২০২৬ – পরপর দুবার টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম তারকা ।

সেই শিবম দুবেই সোশ্যাল মিডিয়ায় সপরিবার ঈদ পালনের ছবি পোস্ট করেছেন । সঙ্গে স্ত্রী, দুই সন্তান । যা দেখে হতবাক ভক্ত, অনুরাগীরা । এমনিতে ভারতে হিন্দু বা মুসলিম, খ্রিস্টান, শিখরা ধর্মের ভেদাভেদ ভুলে অনে অপরের উৎসবে সামিল হন । সেটা খুব স্বাভাবিক । সকলে মিলে বড়দিন পালন করা থেকে শুরু করে একসঙ্গে দুর্গাপুজোর আনন্দে সামিল হওয়া, ঈদে জমিয়ে খাওয়া-দাওয়া, ধর্মের ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে আনন্দ করেন ।

কিন্তু শিবম একেবারে ঈদের ধোপদুরস্ত সাজে সপরিবার ছবি দিয়েছেন । যা দেখে অনেক নেটিজেন প্রশ্ন করেন, হিন্দু হয়েও কেন ঈদের সাজে শিবম ।

 

শিবম দুবের পরিবার সূত্রে পাওয়া গিয়েছে কারণ । জানা গিয়েছে, শিবম হিন্দু হলেও, তাঁর স্ত্রী অঞ্জুম খান মুসলিম । ভিন্ন ধর্মে বিয়ে করলেও অঞ্জুমকে নিজের ধর্মপালনে সব সময় উৎসাহ দিয়েছেন শিবম । পাঠানি স্যুট পরে তিনিও ঈদের আনন্দে সামিল হন । স্ত্রীর জন্যই তিনি ঈদ পালন করেন । যা জেনে ভক্তরা শিবমের প্রশংসায় পঞ্চমুখ ।  

আইপিএলে শিবমকে দেখা যাবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে । মহেন্দ্র সিংহ ধোনির দলের অন্যতম বিগহিটার শিবম । নিজের দিনে ম্যাচ উইনারও । 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks