Gas Cylinder Price : মার্চ শেষ হয়ে এপ্রিল পড়তে আর কয়েকটা দিন। প্রতি মাসের প্রথম দিন আন্তর্জাতিক বাজারের দর অনুযায়ী ঠিক হয় রান্নার গ্যাসের দাম (LPG Price)। ইরাক-ইজরায়েল-আমেরিকা (Iran Israel War) যুদ্ধের মাঝে ফের কি দাম বাড়তে চলেছে রান্নার গ্যাসের (Cooking Gas Price)। ১ এপ্রিল থেকেই আরও বাড়তে পারে এলপিজির দাম ?
গুজব ছাড়াতে না করেছে সরকার
সম্প্রতি এনার্জি লকডাউন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রীর বক্তব্য ঘিরে অনেকেই লকডাউনের জল্পনা শুরু করেছে। যার ফলে উদ্বেগ বেড়েছে দেশবাসীর। করোনাকালের মতো ফের লকডাউন হতে পারে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে গুজব। যদিও সেই গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি এই আশঙ্কার খবরকে ভিত্তিহীন বলেছেন। পাল্টা তাঁর দাবি, সরকার এরকম কোনও পরিকল্পনা করছে না, দেশবাসীকেও এই নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই।
জ্বালানি চাহিদা মেটাতে পুরোপুরি প্রস্তুত ভারত
ইতিমধ্যেই লকডাউন প্রসঙ্গে মুখ খুলেছে সরকার। কেন্দ্রের তরফে বলা হয়েছে, ভারতে এখন অত্যাবশ্যকীয় জিনিসের কোনও অভাব নেই। দেশেবাসীর চাহিদা মেটানোর মতো জ্বালানি মজুত রয়েছে দেশে। আগামী ৬০ দিনের জন্য পর্যাপ্ত তেল ও গ্যাসের রসদ মজুত রয়েছে সরকারের কাছে। হরমুজ প্রণালীতে সমস্য়ার কারণে সরকার ইতিমধ্যেই ৪১টি দেশের থেকে অপরিশোধিত তেল আনা শুরু করেছে। তবে সরকারের এই আশ্বাস সত্ত্বেও আতঙ্কগ্রস্ত হয়ে অনেকেই রান্নার গ্য়াসের অফিসে লাইন দিয়েছে।
তেল কোম্পানিগুলিও নিয়েছে পদক্ষেপ
ইতিমধ্যেই তেল কোম্পানিগুলিও জ্বালানি সঙ্কট মেটাতে যথাযথ প্রস্তুতি নিয়েছে। আগের থেকে অনেক বেশি ধারে তেল দেওয়া হচ্ছে পেট্রোল পাম্প মালিকদের। যাতে পট্রোল-ডিজেলের কোনও ঘাটতি না থাকে। মনে রাখতে হবে, ভারত বহু দেশে পেট্রোলিয়াম পণ্য রফতানি করে, তাই এখনও ‘ন্যাশনাল এনার্জি ইমারজেন্সি’র কানও প্রয়োজন নেই। প্রশ্ন উঠছে, তবে কি ১ এপ্রিল থেকে রান্নার গ্য়াসের দাম বাড়বে ? না LPG মূল্য কমিয়ে দেসবাসীকে স্বস্তি দেবে সরকার !
কী হতে পারে ১ এপ্রিল
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই ভারতের রান্নার গ্যাসের ওপর পড়েছে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্য়ারেল পিছু ১০০ ডলার ছাড়িয়েছে। যে কারণে অনেক দেশই রান্নার গ্যাসের দাম বাড়াতে বাদ্য হয়েছে। আন্তর্জাতিক বাজারের এই পরিস্থিতিতে ভারতে ১ এপ্রিল দাম কমানোর কোনও সম্ভাবনা দেখছেন না বাজার বিশেষজ্ঞরা।
দাম বদল হতে পারে
নিয়ম অনুসারে প্রতি মাসের প্রথম তারিখে আন্তর্জাতিক বাজারের ওঠানামা অনুসারে রান্নার গ্যাসের দামেও পরিবর্তন হয়। তেল বিপণন কোম্পানিগুলি প্রতি মাসেই এই দামের রিভিউ করে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে তেলের চাহিদা এমনিতেই বেড়েছ। এরকম একটা সময়ে ভারতেও রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মনে রাখতে হবে, LPG-র পাশাপাশি CNG ও PNG গ্যাসের দামেও বদল আনতে পারে সরকার।
